Advertisement
জুমবাংলা ডেস্ক: বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। পরের ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। খবর বাসসের।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে শনিবার সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে বিহার ও এর আশপাশে পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। পশ্চিমবঙ্গে আবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে আগ্রসর হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় অতিভারি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ফেনীতে ১৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া চট্টগামে ১১৭ ও কুতুবদিয়ায় ৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ফেনীতে ২৪ দমমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে বিহার ও এর আশপাশে পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.