জুমবাংলা ডেস্ক: আজ (রোববার, ১৬ জুলাই ২০২৩) ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতে আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

রাশিফল

Advertisement
মেষ—
আজ সরকারি কাজে সতর্কতা অবলম্বন করুন, তা না হলে লোকসান হতে পারে। পারিবারিক সম্পর্কের প্রতি সৎ থাকুন। ভুল আচরণের কারণে পারিবারিক পরিবেশ দূষিত করবেন। মানসিক চাপের কারণে স্বাস্থ্যে ওঠা-পড়া থাকতে পারে।

বৃষ—
কাজের ভালো সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায়িক কাজে দূরের যাত্রা করতে হতে পারে। চাকরিজীবীদের কাজের চাপ বেশি থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় সব কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন।

মিথুন—
চাকরিতে কাজের চাপ বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে তর্ক হতে পারে। পারিবারিক জীবন ভালো কাটবে।

কর্কট—
পরিবারের সবাই মিলে ভ্রমণ হতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন কাজের শুরু হতে পারে। চাকরির স্থলে কোনো মহিলার সঙ্গে ঝামেলা হতে পারে।

সিংহ—
কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে। আবেগের বশে কোনো কাজ করবেন না, বিপদ হতে পারে। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন।

কন্যা—
সন্তানের বিয়েতে বাধা থাকলে, আজ তা শেষ হবে। ব্যবসায়ীরা লাভ অর্জনের জন্য উত্তম সুযোগ পাবেন। কোনো নতুন সম্পত্তি, বাড়ি বা দোকান কেনার পরিকল্পনা করে থাকলে দিনটি শুভ। দরকারি আলোচনা থাকলে আজকের মধ্যে সেরে ফেলুন।

তুলা—
দাম্পত্য কলহ বাড়তে পারে। প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি বাড়বে। কর্মক্ষেত্রে চাতুর্যে পরিচয় দেবেন। এর ফলে সহকর্মীরা আপনার বিরুদ্ধে যাবে, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হবে। যুক্তিপূর্ণ কথায় আপনার সুনাম বাড়াতে পারে। অন্যের ওপর কোনো কাজের দায়িত্ব দেবেন না।

বৃশ্চিক—
ব্যবসায়িক জীবনে আশাবাদী থাকবেন ও কর্মক্ষেত্রে উৎসাহের পরিচয় দেবেন। ব্যবহারে অত্যধিক সফল হবেন। গ্রাহকদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তুলবেন। মধুর বাণী ও চাতুর্যের ফলে কাজে সাফল্য লাভ করবেন। যোগ্যতা প্রমাণিত করার জন্য ভালো সুযোগ লাভ করবেন।

ধনু—
অত্যধিক ক্লান্তি এবং পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন, তাই সাবধানে থাকতে হবে। দাম্পত্যজীবনে ঝামেলার জন্য যন্ত্রণা বাড়তে পারে। প্রেমে আনন্দ লাভ। আগুন থেকে সাবধান থাকুন।

মকর—
সন্তানের বিয়ের বাধা বয়স্কদের সাহায্যে দূর হবে। সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। শত্রুর কারণে ভয় কাজ করতে পারে। বাড়িতে খরচ বাড়তে পারে। ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে।

কুম্ভ—
পড়াশোনায় চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি। সংসারের কোনো কাজ থাকলে আজই সেরে ফেলুন। দৈনন্দিন কাজে বাধা আসতে পারে।

মীন—
নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। বাড়িতে বিনা কারণে অশান্তি হতে পারে। সবাই মিলে দূরে কোথাও ভ্রমণ হতেপারে। আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে। পুরনো পাওনা আদায় হতে পারে।

টিভিতে আকের (১৬ জুলাই ২০২৩) খেলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google