জুমবাংলা ডেস্ক: আজ ১৯ আগস্ট ২০২৩, শনিবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

রাশিফল

Advertisement

মেষ: ২১ মার্চ-২০ এপ্রিল
আলাপ-আলোচনার ক্ষেত্রে চিন্তা-ভাবনা না করে বেশি কথা না বলাই ভালো হবে। দিনের শুরু থেকেই আপনার ভেতর আগের কোনো ঘটনা উত্তেজনার সৃষ্টি করতে পারে। মাথা ঠাণ্ডা রাখুন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃষ: ২১ এপ্রিল-২০ মে
পেশাজীবী ও ছাত্রছাত্রীদের আজ যেকোনো কাজ করার আগে ভেবেচিন্তে করতে হবে। কাউকে ঋণপ্রদানে বিরত থাকুন। যানবাহন ও বৈদ্যুতিক কর্মকাণ্ড সম্পাদনের সময় আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

মিথুন: ২১ মে-২০ জুন
আজ একটু চেষ্টা করলেই পুরনো কোনো অর্থ আদায় সহজ হবে। বন্ধুদের সঙ্গে কোনো বিরোধের অবসানে প্রিয়জনের আন্তরিক সহায়তা পেতে পারেন। প্রেম ও রোমান্সের ক্ষেত্রে আজ অনেকটাই নির্ভার থাকতে পারেন।

কর্কট: ২১ জুন-২১ জুলাই
আজ অনেক কেনাকাটার যোগ রয়েছে। হিসাব করে ব্যয় নির্বাহ করুন। প্রেম ও বিয়ের আলোচনায় কৌশলী হোন এবং আবেগপ্রবণ দিক পরিহার করে চলুন। যানবাহন চালনায় ও যন্ত্রপাতি ব্যবহারে তাড়াহুড়া করা ঠিক হবে না।

সিংহ: ২২ জুলাই-২১ আগস্ট
কারো ওপর নির্ভর করে আর্থিকসংক্রান্ত কোনো কাজ করবেন না। পুরনো কোনো পারিবারিক সমস্যা আত্মীয়স্বজনের কারণে জটিল আকার ধারণ করতে পারে। সাবধানে চলুন। বিশ্রাম ও স্বল্প দূরের যাত্রা শুভ।

কন্যা: ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান। কর্মস্থলে নিশ্চিত না হয়ে অন্য কাউকে দায়িত্ব প্রদানের ব্যাপারে সচেতন থাকুন। প্রিয়জনের স্বাস্থ্যের ব্যাপারে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আজ সৃজনশীল কাজে মনোযোগ দিন।

তুলা: ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আজ আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। তবে এ ব্যাপারে অতি উৎসাহ প্রদর্শন না করাই শ্রেয় হবে। কর্মস্থলে পদস্থদের সঙ্গে আলোচনায় কৌশলী হোন। দূরের যাত্রায় চুপচাপ থাকাই ভালো।

বৃশ্চিক: ২৩ অক্টোবর-২১ নভেম্বর
কর্মস্থলে প্রশাসনিক কাজে আরও কঠোর হলে ভালো করবেন। কাউকে ঋণপ্রদান করা থেকে বিরত থাকতে হবে। পারিবারিক কারণে প্রিয়জনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জটিল অবস্থার সৃষ্টি হতে পারে।

ধনু: ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
অংশীদারি ব্যবসায় আজ অংশীদারের সঙ্গে আর্থিক সম্পর্কের উন্নতির যোগ রয়েছে। বিদেশে অবস্থান করা খুব ঘনিষ্ঠ কারও হঠাৎ অসুস্থতা আপনাকে অস্থিরতায় ফেলে দিতে পারে। রোমান্স ও বিয়ের যোগ শুভ।

মকর: ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
দিনের শুরুতেই আর্থিক জটিলতা নিরসনে পরিকল্পনা করে কাজে হাত দিন। রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ছোটখাটো কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। ব্যবসায়িক যোগাযোগে অগ্রগতি হতে পারে।

কুম্ভ: ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সাংগঠনিক কাজের ব্যাপারে ভেবেচিন্তে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কাজে হাত দিলে সুফল পেতে পারেন। রাজনৈতিক নেতাদের সঙ্গে কর্মীদের যোগাযোগ বাড়বে। কোনো আত্মীয় আর্থিক সমস্যা সমাধানে সহায়তা করতে পারে।

মীন: ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কেনাকাটার যোগ রয়েছে। হিসাব করে ব্যয় নির্বাহ করুন। বিয়ের আলোচনায় কৌশলী হোন এবং আবেগপ্রবণ দিক পরিহার করে চলুন। যানবাহন চালনায় ও যন্ত্রপাতি ব্যবহারে তাড়াহুড়া করা ঠিক হবে না।

টিভিতে আজকের (১৯ আগস্ট ২০২৩) খেলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google