জুমবাংলা ডেস্ক: আজ ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক আপনার ভাগ্যের নিয়ন্ত্রক কিন্তু আপনি নিজেই।

রাশিফল

Advertisement

মেষ: ২১ মার্চ-২০ এপ্রিল
পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার পথ সুগম হবে। রাজনীতি ও সাংগঠনিক কাজসহ সৃজনশীল ও প্রচারমূলক কাজে সাফল্যের ধারা অব্যাহত থাকতে পারে। যানবাহন চালনা ও চলাচলের সময় এবং ভারী কোনো যন্ত্রপাতির কাজে উত্তেজনা পরিহার করুন।

বৃষ: ২১ এপ্রিল-২০ মে
আজ সড়কে চলাচলে অধিক সতর্কতা অবলম্বন করা উচিত। কোনো জিনিস খোয়া যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। কাউকেই আজ বিশ্বাস করে তদারকির দায়িত্ব দেয়ার আগে ভেবে নিন, তা করা ঠিক হবে কিনা। দূরে কোথাও না যাওয়াই ঠিক হবে।

মিথুন: ২১ মে-২০ জুন
বাড়িতে আত্মীয়ের সমাগম বৃদ্ধি পেতে পারে। শিক্ষা জীবনের কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে কেনাকাটায় আজ হিসাবের বাইরে বেশি ব্যয় করে ফেলতে পারেন।

কর্কট: ২১ জুন-২১ জুলাই
কোনো কারণে দাম্পত্য জীবনে আজ মতানৈক্য দেখা দিতে পারে। তাতে আবার কোনো কাছের আত্মীয় উসকানিমূলক কাজে তৎপর হতে পারে। আজ আপনার জন্য বিশ্রাম শুভ হতে পারে।

সিংহ: ২২ জুলাই-২১ আগস্ট
সন্তানের লেখাপড়া সংক্রান্ত কোনো বিষয় আজ আপনাকে ভাবিয়ে তুলতে পারে। অবহেলা না করে যতটা পারেন সময় দিন। পরিবারের বয়স্ক ব্যক্তি বিশেষ করে মা-বাবার মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন।

কন্যা: ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
আজ আপনার জন্য নতুন কোনো তথ্য কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। নিরাপত্তা সংক্রান্ত কাজে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। ছিনতাই বা দুর্ঘটনাজনিত কারণে মোটামুটি ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে।

তুলা: ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
পূর্ব পরিচিত কারো সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ ও নতুন কোনো কাজে আজ উন্নতির যোগ রয়েছে। কর্মস্থলে কাজের চাপ বেড়ে যেতে পারে। নিজেই সিদ্ধান্ত নিয়ে এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা যেতে পারে।

বৃশ্চিক: ২৩ অক্টোবর-২১ নভেম্বর
সাংবাদিক ও পেশাজীবীদের সাহসী ভূমিকা নিয়ে কর্ম সম্পাদনে এগুতে হবে। তা না হলে নিজেকে জটিলতায় জড়িয়ে ফেলতে পারেন। আর্থিক লোকসানের দিকটিও হঠাৎ মুখ্য হয়ে উঠতে পারে। যাত্রাপথে পানাহারে সতর্ক থাকুন।

ধনু: ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
আজ আপনাকে মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। বিপরীত লিঙ্গের কারও ওপর নির্ভর না করে তাদের থেকে যতটা সম্ভব শুধু আজকের জন্য হলেও দূরে থাকুন। দূরের যাত্রা শুভ।

মকর: ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
ইচ্ছার বিরুদ্ধে নতুন কোনো কাজে হাত দেবেন না। যেচে কারো সহায়তার দিকে হাত বাড়ানোও ঠিক হবে না। আপনার আগামী দিনের কাজ আজ পরিকল্পনা মোতাবেক সাজিয়ে নিতে পারেন। যাত্রাপথে মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে পূর্ব পরিকল্পনা বাস্তবায়নে সিদ্ধান্ত নিতে পারেন। আপনার ঘনিষ্ঠ বিপরীত লিঙ্গের কেউ আজ আপনার দাফতরিক কাজে সাহায্য করতে পারে।

মীন: ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
মনটা আজ আপনার হঠাৎ করেই বিষণ্ণ হয়ে যেতে পারে। কর্মস্থলে হাসি-খুশি থাকার চেষ্টা করুন। দূরে থাকা কোনো সন্তানের সঙ্গে যোগাযোগ আপনার মনে প্রশান্তি এনে দিতে পারে। প্রাপ্তিযোগ শুভ।

রাজধানী ঢাকায় যেসব এলাকা ও মার্কেট আজ বন্ধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google