Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আজহারউদ্দিনের স্ত্রীর জন্য ব্যাট নিয়ে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম
খেলাধুলা

আজহারউদ্দিনের স্ত্রীর জন্য ব্যাট নিয়ে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম

By Sibbir OsmanJuly 18, 20202 Mins Read

স্পোর্টস ডেস্ক : গ্যালারি থেকে ‘আলু’ বলে ডাকায় খেপে গিয়ে ব্যাট নিয়ে দর্শকের দিকে তেড়ে যাননি ইনজামাম। ভারত দলের তখনকার অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের স্ত্রীকে অপমান করাতেই নাকি এমন কাণ্ড করেছিলেন তিনি। ২৩ বছর আগের এক ঘটনার কথা বলতে গিয়ে এমন দাবি করেছেন সাবেক পেসার ওয়াকার ইউনুস।
আজহারউদ্দিনের স্ত্রীর জন্য ব্যাট নিয়ে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম

Advertisement

সম্প্রতি ‘দ্য গ্রেটেস্ট রাইভালরি’-পডকাস্টে এসে সেই ঘটনা নিয়ে বিস্তারিত জানালেন ওয়াকার ইউনুস।

তিনি বলেন,হ্যাঁ, এটা সত্যি যে সেদিন ইনজামামকে আলু বলে ডাকা হচ্ছিল। কিন্তু আরও একটি ঘটনাও ঘটেছে সেখানে। যা অনেকেরই জানা নেই। সেদিন দর্শকদের মধ্যে কেউ কেউ আজহারউদ্দিনের স্ত্রীকে নিয়ে বাজে কথা বলছিল। সেসব অশ্রাব্য মন্তব্য ইনজির কানে আসে। মুহূর্তেই চটে চায় সে।

ওয়াকার বলেন, ভারত আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে দুই দেশের খেলোয়াড়দের মধ্যে খুব দারুণ সম্পর্ক ছিল। সবাই সবাইকে শ্রদ্ধা করত। ওইদিন কেউ একজন আজহারের স্ত্রীকে নিয়ে খুব বাজে কিছু বলেছিল, যা মেনে নিতে পারেনি ইনজামাম। সে এতোটাই ক্ষেপে গিয়েছিল যে, অধিনায়ক থেকে সময় চেয়ে নিয়ে ফাইন লেগে গিয়েছিল। তারপর দ্বাদশ খেলোয়াড় থেকে একটা ব্যাট চেয়ে নিয়ে সোজা সিঁড়ি বেয়ে উঠে গিয়েছিল এবং মারতে চেয়েছিল ওই দর্শককে।

ঘটনাটি ১৯৯৭ সালে সাহারা কাপের। কানাডায় অনুষ্ঠিত সে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ১১৬ রান তাড়া করছিল ভারত। ইনিংসের ১৬তম ওভারে ফিল্ডিং দেয়া অবস্থায় হঠাৎ গ্যালারিতে ছুটে যান ইনজামাম। ভারতীয় বংশোদ্ভূত শিভ কুমার থিন্ডকে ব্যাট দিয়ে মারার চেষ্টা করেন।
সেদিন সেই ভারতীয় নিজের মেগাফোন দিয়ে ইনজামামকে কিছুক্ষণ পর পর ‘আলু’ ও ‘বুদ্ধ’ বলে কটাক্ষ করছিল।

ওই ঘটনার জেরে দুই ম্যাচ নিষিদ্ধ হন ইনজামাম। শুধু তাই নয়, ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছিল। সেখানে ওই ভারতীয়র সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করেন আজহারউদ্দিন।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa