Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় আজীবন রেশন পাবেন পুলিশ সদস্যরা
জাতীয়

আজীবন রেশন পাবেন পুলিশ সদস্যরা

By Shamim RezaJan 20, 2020, 5:23 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : অবসরের পর পুলিশ সদস্যদের পরিবারের দুই সদস্যকে আজীবন রেশন সুবিধা দেয়ার দাবি ছিল দীর্ঘ দিনের। এর পরিপ্রেক্ষিতে তাদের আজীবন রেশন দেয়ার বিষয়ে ভাবছে সরকার। এ বিষয়ে অধিকতর পর্যালোচনার লক্ষ‌্যে অর্থ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা চিঠি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত বছরের ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ে পুলিশ সদস্যদের আজীবন রেশন সুবিধা দেয়ার বিষয়ে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব আশরাফ উদ্দীন খান স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘যে সকল পুলিশ সদস্য অবসরে যাবেন, তাদের পরিবারের মোট দুই সদস্যের আজীবন রেশন সুবিধা প্রদানের বিষয়ে অধিকতর পর্যালোচনার নিমিত্তে তথ্য প্রেরণের জন্য বলা হলো। ’

যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে, সেগুলো হলো- ‘বর্তমানে পুলিশ সদস্যদের রেশনে কোন কোন আইটেম কী পরিমাণে দেয়া হয় (তথ্য ছকসহ)? আইটেমওয়ারি রেশনমূল্য ও ভর্তুকির পরিমাণ কত? যারা অবসরে যাবেন, তাদের পরিবারের দুই সদস্যকে আজীবন কী হারে রেশন দেয়া হবে? আজীবন রেশন প্রদান করা হলে, এ খাতে বার্ষিক মোট কত টাকা ভর্তুকি দিতে হবে? এবং ভর্তুকি কোন খাত থেকে কীভাবে মিটানো হবে?

সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ চিঠির জবাব দেয়ার পর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।

পুলিশ সদর দপ্তর সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। চলতি বছরে পুলিশ সপ্তাহে এ বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছিলন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘সরকারি চাকরি থেকে অবসরের পর পুলিশ সদস্যদের পরিবারের দুই সদস্যকে আজীবন রেশন প্রদানের বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গত ৪ জানুয়ারি পুলিশ সপ্তাহের কল্যাণ সভায় এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি, পুলিশ সদস্যদের পরিবারের দুজন সদস্যকে আজীবন রেশন সুবিধা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়ন হবে।

এদিকে, আজীবন রেশন সুবিধা পাওয়ার খবরে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, পুলিশ সদস্যরা আত্মোৎসর্গ করে দায়িত্ব পালন করেন। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে কর্মঘণ্টা ও ছুটির বিষয়েও ভাবেন না। এর বিপরীতে তারা যেসব সুযোগ-সুবিধা পান, তা পৃথিবীর অন্যান্য দেশের পুলিশের তুলনায় নগণ‌্য। তবে আজীবন রেশন সুবিধা সরকার বিবেচনা করায় অনেক অপ্রাপ্তির মধ্যেও প্রাপ্তি যোগ হবে।

পরিদর্শক শেখ বাশার বলেন, আমাদের কোনো কর্মঘণ্টা নেই। সবাই যখন ছুটি কাটায়, তখন আমরা তাদের নিরাপত্তা দিতে ব্যস্ত থাকি। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা সুযোগ-সুবিধা অনেক কম পাই। তবে আজীবন রেশন সুবিধা অনেক না পাওয়ার মধ্যে একটা বড় প্রাপ্তি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, এটা দরকার ছিল। অন্যান্য সামরিক ও আধা সামরিক বাহিনীতে এ সুবিধা আছে। পুলিশ সদস্যদের আজীবন রেশনের আওতায় আনা হচ্ছে, শুনে ভাল লাগছে।

উল্লেখ্য, ২০১৯ সালের পুলিশ সপ্তাহে একজন সদস্যের পরিবারের দুই সদস্যের আজীবন রেশন সুবিধা দেয়ার দাবি তোলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময়ই তাদের দাবি মেনে নেন। এর পর থেকে এ বিষয়ে কোনো অগ্রগতি ছিল না। এ বছর পুলিশ সপ্তাহে এ বিষয়ে আলোচনা হয়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রামিসা

দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি চাইলেন রামিসার চাচা

May 21, 2026, 8:54 PM Asia/Dhaka
নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: নৌপ্রধান

May 21, 2026, 8:47 PM Asia/Dhaka
বাসা

পল্লবীতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

May 21, 2026, 8:31 PM Asia/Dhaka
Latest News
রামিসা

দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি চাইলেন রামিসার চাচা

নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: নৌপ্রধান

বাসা

পল্লবীতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

হাম

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৭ শিশু মারা গেছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

বিকাশ-নগদ-রকেট

কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম

Army

শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা : সেনাপ্রধান

৯১৮ মেগাওয়াট বিদ্যুত

৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp