Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আজ আসছে বিশ্বকাপ ট্রফি, জাঁকজমক আয়োজন ঢাকায়
খেলাধুলা ফুটবল

আজ আসছে বিশ্বকাপ ট্রফি, জাঁকজমক আয়োজন ঢাকায়

By জুমবাংলা নিউজ ডেস্কJune 8, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : শুরুর অপেক্ষায় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবল। আগামী নভেম্বরের ২১ তারিখে কাতারে পর্দা উঠবে বিশ্বকাপের। তার আগে বিশ্বকাপ ট্রফি ঘুরবে গোটা বিশ্বে। সে অনুযায়ী বাংলাদেশেও আসবে ট্রফি।

আজ আসছে বিশ্বকাপ ট্রফি, জাঁকজমক আয়োজন ঢাকায়
ফাইল ছবি

আজ ৮ জুন ঢাকা আসছে বিশ্বকাপ ট্রফি। এ উপলক্ষে জাঁকজমক আয়োজন হতে যাচ্ছে ঢাকায়। শুধু বিশ্বকাপ ট্রফি আসাতেই শেষ না, থাকছে ফিফার কমার্শিয়াল পার্টনার কোকাকোলার আয়োজনে একটি কনসার্টও।

প্রায় দুই দিনের সফরের প্রথম দিনে তিনটি প্রোগ্রাম রয়েছে। প্রথম দিন বিকেল ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে নেওয়া হবে ট্রফি। এরপর নেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে। এ ছাড়া বাফুফে নৈশভোজের আয়োজন করেছে ট্রফি আসা উপলক্ষে।

এ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘বুধবার ট্রফিটি ঢাকায় এসে পৌঁছাবে। এরপর বিকেলের দিকে মহামান্য রাষ্ট্রপতির বাসভবনে নেওয়া হবে। সন্ধ্যার পর মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে। সংসদ অধিবেশন চলমান থাকায় সময় কিছুটা আগে-পরে হতে পারে।’

দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবারে সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রফিটি রাখা হবে হোটেল রেডিসনে। এ সময় ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বাফুফের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা। পরে বিকেলে ট্রফি নিয়ে যাওয়া হবে বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি প্রদর্শনের সঙ্গে কনসার্ট অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ফিফার ৭ সদস্য (৮ জুন) সকাল ১১টায় ট্রফি নিয়ে হাজির হবেন ঢাকায়। এদের মধ্যে রয়েছেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের মিড ফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বু। তাদের বরণ করতে বিমান বন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের।

উল্লেখ্য, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের আগে ২০১৩ সালে ট্রফি এসেছিল বাংলাদেশে । তার লম্বা সময় পর ২০২২ কাতার বিশ্বকাপ উপলক্ষে আবারও আসছে ট্রফিটি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আজ আয়োজন আসছে খেলাধুলা জাঁকজমক ট্রফি ঢাকায় ফুটবল বিশ্বকাপ
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

February 4, 2026
না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

February 4, 2026
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

February 4, 2026
Latest News
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.