নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র জায়েদা খাতুন সোমবার (১১ সেপ্টেম্বর) দায়িত্বভার গ্রহণ করবেন। প্রথম নারী মেয়র হিসেবে সোমবার সকাল ১০টার দিকে শহরের বঙ্গতাজ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

জায়েদা খাতুন

Advertisement
গাজীপুর সিটি করপোরেশন সূত্র জানায়, এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। এ ছাড়া নগর ভবনে তাকে বরণে প্রস্তুত সিটির কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে রোববার (১০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

রোববার দুপুরে এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজমের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় সচিব আব্দুল হান্নান, কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তার প্রাপ্ত ভোট ছিল দুই লাখ ৩৮ হাজার ৯৩৪টি।

প্রসঙ্গত, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম। তিন বছর পর ২০২১ সালে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হন।

পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। এর আগে ২০১৩ সালে প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত অধ্যাপক মান্নান বরখাস্ত হলে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।

ইতিহাসের আজকের (১১ সেপ্টেম্বর ২০২৩) এই দিনে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google