আজ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স রিয়াদ, জেদ্দা ও মাস্কাটে নির্ধারিত ফ্লাইট চালু রাখছে; তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবী, শারজাহ ও দোহায় ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদ, জেদ্দা ও ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাশ সংগ্রহ করবেন তারা।
মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই যাত্রীদের সাতে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


