Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আজ থেকে ট্রেনের ছাদে উঠলেই কারাদণ্ড, জরিমানা
জাতীয় ট্র্যাভেল স্লাইডার

আজ থেকে ট্রেনের ছাদে উঠলেই কারাদণ্ড, জরিমানা

By Hasan MajorSeptember 1, 20193 Mins Read

আজ থেকে ট্রেনের ছাদে উঠলেই কারাদণ্ড, জরিমানা

Advertisement
নিজস্ব প্রতিবেদক : আজ (১ সেপ্টেম্বর) থেকে কেউ ট্রেনের ছাদে উঠলে তাকে সর্বোচ্চ শাস্তি হিসাবে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, অনিরাপদ এবং দণ্ডনীয় অপরাধ। এভাবে ছাদে ভ্রমণের কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এর ফলে ভ্রমণকারীর মৃত্যু পর্যন্ত হতে পারে। ছাদে ভ্রমণের কারণে ট্রেন চলাচলে বিলম্বিত হয়ে স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয় এবং সরকারি মূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৯ নম্বর ধারা অনুযায়ী, ‘যদি কোনো ব্যক্তি বিপজ্জনক বা বেপরোয়া কার্যের দ্বারা অথবা অবহেলা করে কোনো যাত্রীর জীবন বিপন্ন করে, তবে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।’

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাদে ভ্রমণকারী এবং ভ্রমণে উৎসাহ ও সহযোগিতা প্রদানকারী সমান অপরাধী।

আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্দেশ্যে কিছু পদক্ষেপও নিয়েছে রেল কর্তৃপক্ষ। যেমন, বড় স্টেশনগুলোতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) উপস্থিতি বাড়ানো হচ্ছে।

কমলাপুর স্টেশনে আরএনবির একজন কর্মচারী বলেন, কোরবানির ঈদের পর থেকেই ট্রেনের ছাদে উঠে যেন কেউ ভ্রমণ করতে না পারে সেদিকে নজর বাড়ানো হয়েছে।

তবে তিনি বলেন , স্টেশনে উঠতে না দিলেও স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনের গতি যখন কম থাকে তখন অনেক যাত্রী চলন্ত ট্রেনেই ছাদে উঠে পড়ে। এরকম ঘটনা দেখার সাথে সাথে আমরা ওয়ারলেসের মাধ্যমে পরবর্তী স্টেশনে খবর পাঠিয়ে দেই।

নানাধরনের প্রস্তুতি থাকলেও রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্যের সাথে কথা বলে জানা যায় ছাদে ওঠা বন্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হতে পারে লোকবলের সঙ্কট।

ঢাকা জেলার রেল পুলিশের পরিদর্শক সাইফুল্লাহ আল মামুন বলেন, এই আইন বাস্তবায়ন সম্ভব, তবে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হতে পারে।

জরিমানা মাত্র ৫০ টাকা

রেল পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, ছাদে ওঠা সংক্রান্ত বিদ্যমান আইনটির সংশোধন করাও জরুরি কারণ এতে শাস্তির ব্যবস্থা নগণ্য।।

বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী ট্রেনের ছাদে ওঠার শাস্তি ৫০ টাকা জরিমানা, যেটি ১৮৯০ সালের রেলওয়ে আইনে রয়েছে।

রেলওয়ে পুলিশের অনেক সদস্যই মনে করেন যে মাত্র ৫০ টাকা জরিমানার বিধান থাকলে ট্রেনের ছাদে ভ্রমণ করা থেকে মানুষকে নিরুৎসাহিত করা সম্ভব হবে না।

রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন জানান বিদ্যমান আইন সংশোধন করে সময়োপযোগী করার কাজ করছেন তারা।

ট্রেনের ছাদে চড়া বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হলেও এই দৃশ্য একেবারেই স্বাভাবিক। বিশেষত ঈদের আগে-পরে কিছু রুটে ট্রেনের ভেতরে যত তার চেয়ে ছাদে যাত্রীর সংখ্যা বেশি ছাড়া কম থাকে না।

শুধু যে টিকেট না পেয়ে ছাদে ওঠেন অনেক যাত্রী তা নয়, বিনা পয়সায় যাতায়াতের উদ্দেশ্যেও অনেকে জীবনের ঝুঁকি নেন। এ নিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ হয়েছে। তারপরও কখনই এই ছাদে চড়ে ভ্রমণ থামেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa