Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আজ থেকে নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি, রেলমন্ত্রীর উদ্বোধন
জাতীয় স্লাইডার

আজ থেকে নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি, রেলমন্ত্রীর উদ্বোধন

By Sibbir Osmanমার্চ 1, 20232 Mins Read

আজ থেকে নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি, রেলমন্ত্রীর উদ্বোধন

জুমবাংলা ডেস্ক: রেল সেবা নিতে এখন থেকে লাগবে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন। আজ বুধবার (১ মার্চ) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির নতুন এ পদ্ধতি উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

অনুষ্ঠানে আন্তঃনগর ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের টিকিট কাটার জন্য ভ্রাম্যমাণ পরীক্ষকদের হাতে পস মেশিন তুলে দেন মন্ত্রী। আশা প্রকাশ করে তিনি জানান, নতুন নিয়মে টিকিট কালোবাজারি বন্ধ হবে।

নুরুল ইসলাম সুজন এ সময় বলেন, যাত্রীরা যাতে আরো বেশি সুযোগ-সুবিধা পেতে পারে এবং কোনো প্রকার কালোবাজারি ছাড়াই নিজের টিকিট নিজে কাটতে পারে সেটি করার জন্যই আমরা টিকেটে জাতীয় পরিচয়পত্র সংযোজন করেছি।

তিনি বলেন, এটিই শেষ নয়, যাত্রীসহ সকলের মতামত নিয়ে প্রয়োজনে আমরা আরো সংস্কার করব।

ছবি: রেলপথ মন্ত্রণালয়
Advertisement

‘আমরা অনলাইনে ৫০ শতাংশ ও কাউন্টারে ৫০ শতাংশ টিকিট বিক্রি করে থাকি’ উল্লেখ করে তিনি বলেন, মূল বিষয় হচ্ছে জাতীয় পরিচয়পত্র ছাড়া এবং রেজিস্ট্রেশন ছাড়া টিকিট ক্রয় করা যাবে না এবং কেউ ভ্রমণ করতে পারবে না। এখন শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে এ ব্যবস্থা চালু করা হচ্ছে, পর্যায়ক্রমে লোকাল ট্রেনেও কার্যকর করা হবে।

মন্ত্রী এ সময় আরো উল্লেখ করেন, এখন থেকে অন্যের টিকিটে ভ্রমণ করলে বিনা টিকিটের যাত্রী হিসেবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া টিটিইদের কাছে পস মেশিন সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে তারা বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে এবং এ টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। টিটিইদের বিরুদ্ধে এতদিন যে অভিযোগ ছিল টাকা সরকারি খাতে জমা না দেওয়ার সেটাও এর মাধ্যমে বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, আজ আমরা একসঙ্গে ১০০ পস মেশিন হস্তান্তর করছি এবং যারা এগুলো চালাবেন তাদের ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া আরো একটি সুবিধা আজ থেকে কার্যকর হচ্ছে। অনলাইনে টিকিট বাতিলের জন্য আর কাউন্টারে যেতে হবে না। আজ থেকে অনলাইনেই টিকিট বাতিল করা যাবে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম সুজন জানান, এনআইডির তথ্য পাচারের কোনো সুযোগ নেই কারণ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছি। যতটুকু দরকার ততটুকু তথ্যই আমরা নেব এবং মূল সার্ভারের সঙ্গে তথ্যগুলো যুক্ত থাকবে।

পরে মন্ত্রী ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন।

এ পরিদর্শনের সময় বাংলাদেশ রেল‌ওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন সেতুমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সম্মেলন

বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

জুন 12, 2026
১৫ জন নিহত

পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫

জুন 12, 2026
জানাজা

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

জুন 12, 2026
Latest News
সম্মেলন

বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

১৫ জন নিহত

পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫

জানাজা

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

ঝটিকা মিছিল

রাঙ্গামাটিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

তৃতীয় ভাষা

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা

গাছ রোপণ

একটি গোল, একটি চারা গোল হবে বিশ্বকাপে, গাছ রোপণ হবে বাংলাদেশে

কঠোর হচ্ছে আশ্রয়

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

আটক

বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক

ঘোষণা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa