জুমবাংলা ডেস্ক: ঈদুল আজহায় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও সিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী আটটি এক্সপ্রেস ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি আজ শনিবার থেকে বন্ধ থাকবে। অর্থাৎ ট্রেনগুলো ছেড়ে আসা স্টেশন থেকে ঢাকা স্টেশনে (কমলাপুর) ফেরার পথে বিমানবন্দর স্টেশনে থামবে না। ট্রেনগুলো সরাসরি টঙ্গী স্টেশন থেকে কমলাপুর চলে যাবে।

বিমানবন্দর স্টেশন

Advertisement

বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে, ঈদযাত্রা শুরুর দিন শনিবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর এবং চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না। ঈদের ১০ দিন আগে ও ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন-কার সংযোজন করা হবে না।

টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে পাঁচদিন জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

জেনে নিন আজকের (২৪ জুন ২০২৩) রাশিফল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google