জুমবাংলা ডেস্ক : পাইপলাইন মেরামতের কাজের জন্য রাজধানীর রামপুরা, বনশ্রীসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস পাবেন না এসব এলাকার বাসিন্দারা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লিকেজ সমস্যা সমাধানের লক্ষ্যে পশ্চিম রামপুরার মোল্লা টাওয়ার থেকে উলন রোড এলাকায় পাইপলাইন স্থানান্তর বা পুনর্বাসনের কাজ করা হবে।
নতুন পাইপলাইনের সঙ্গে বর্তমানে যে পাইপলাইন আছে তা টাই-ইন অর্থাৎ যুক্ত করা হবে। এ কারণে চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


