Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আজ বসছে পদ্মা সেতুর ৩৫তম স্প্যান, দৃশ্যমান হবে ৫২৫০ মিটার
জাতীয়

আজ বসছে পদ্মা সেতুর ৩৫তম স্প্যান, দৃশ্যমান হবে ৫২৫০ মিটার

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 31, 2020Updated:October 31, 20202 Mins Read

আজ বসছে পদ্মা সেতুর ৩৫তম স্প্যান, দৃশ্যমান হবে ৫২৫০ মিটার

Advertisement

জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সেতুর মাওয়া প্রান্তে ৮ ও ৯ নম্বর পিয়ারের ওপর স্প্যান ২-বি বসানোর পর সেতুর মোট ৫ হাজার ২৫০ মিটার দৃশ্যমান হবে। নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু, পদ্মা নদীতে চর পড়ে নাব্য সংকট সৃষ্টি হয়। যেখানে বর্ষা মৌসুমে পানি ছিল ১৩০ ফুট থেকে ১৫০ ফুট, সেখানে পানি কমে হয়ে গেছে মাত্র ৭ ফুট। তাই গত দুই দিন ড্রেজিং করে গভীরতা বাড়ানো হয়েছে। যে ক্রেনটি কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান বহন করে পিয়ারের কাছে নিয়ে যায়, সেটি চলতে কমপক্ষে ১২ ফুট গভীর পানি লাগে।

জানা গেছে, ১৫০ মিটার দৈর্ঘ্যের ২-বি স্প্যান নিয়ে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগে অবস্থিত কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই রওনা দেবে শনিবার সকালে। রওনা দেওয়ার ৩০ মিনিট পরই সেটা কাঙ্ক্ষিত পিয়ারের কাছে পৌঁছে যাওয়ার কথা। আর আবহাওয়া অনুকূলে থাকলে দুপুর নাগাদ স্প্যানটি পিয়ারে বসানো যাবে।

সেতুর ৩৫তম স্প্যান বসার পর বাকি থাকবে মাত্র ছয়টি স্প্যান। কারণ, সেতুতে মোট ৪১টি স্প্যান বসানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে শনিবার সকাল ৯টায় ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে বহন করে নিয়ে যাবে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’। এখানে নোঙর করার কাজটি খুবই সতর্কতার সঙ্গে করতে হয়। এজন্য পদ্মানদীতে অনুকূল আবহাওয়া থাকা জরুরি।

চলতি অক্টোবর মাসেই বসানো হয়েছে ৩টি স্প্যান। মোট বসানো হয়েছে ৩৪টি স্প্যান। আর বাকি ৭টি স্প্যান বসানোর কাজ। মনে করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa