Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার আজ বিদ্যুৎ থাকবে না ৩ জেলায়
জাতীয় স্লাইডার

আজ বিদ্যুৎ থাকবে না ৩ জেলায়

By Arif Armanমে 24, 20262 Mins Read

বিদ্যুৎ থাকবে না

Advertisement
সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার বিস্তীর্ণ এলাকায় রবিবার (২৪ মে) দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর স্থানীয় দপ্তরগুলো থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

এলাকাভেদে সাড়ে ৩ থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলতে পারে।

এর মধ্যে রবিবার সিরাজগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নওপাজেকো-পুঠিয়াবাড়ি ৩৩ কেভি সোলার সোর্স লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং নিকটবর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩ কেভি সোর্স লাইনটি বন্ধ থাকবে। ফলে উল্লেখিত সময়ে এর আওতাধীন সব গ্রাহদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে একই দিন নওগাঁ জেলার বেশকিছু এলাকায় টানা সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নেসকো নওগাঁর বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁর ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ররিবার সকাল ৭টা থেকে ১০টা ৩০ পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা আরজী নওগাঁ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- তালতলী ফিডারের চকপ্রসাদ, লামা শেরপুর, মদিনা ফ্লাওয়ার মিল, জোকাবিলা, তেতুলতলীর মোড়, তালতলী, বাগবাড়ি, চকপ্রাণ, লাটাপাড়া, পলিটেকনিক এলাকা, মৎস্য অফিস ও শাহী মসজিদ এলাকা। পাশাপাশি এই সময়ে আনন্দনগর ফিডারের পাটালীর মোড়, আনন্দনগর, মৃধ্যাপাড়া, চামড়া গুদাম, খাস নওগাঁ, ইদুর বটতলী, খাগড়া ও ফয়েজ উদ্দীন কলেজ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়াও রবিবার নওগাঁর আতাইকুলা ফিডারের চকপ্রসাদ, মকরামপুর, শৈলগাছী, পারবাঘাপুর, দরিয়াপুর, হরিশপুর, আতাইকুলা, ২ নম্বর সুইচগেট ও ৩ নম্বর সুইচগেট এলাকায় বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি এই সময়ে কুজাইল বাজার ফিডারের নগরব্রিজ, কাশিমপুর, কুজাইল বাজার, সরবরামপুর, ভবানীপুর, দুর্গাপুর, পাগলীর মোড়, ঘোষগ্রাম, ক্ষুদ্রকালিকাপুর ও আন্ধারকোঠা এলাকা ছাড়াও ত্রিমোহনি ফিডারের চুনাতাপাড়া, সুলতানপুর, চণ্ডিপুর, চুনিয়াগাড়ি, ত্রিমোহনী, কুবরাতলী ও নিজামপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে রবিবার রাজশাহী জেলার বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রোববার রাজশাহীর পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন সম্পূর্ণ এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

পৃথক বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য উল্লেখিত এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    সদর হাসপাতালে আইসিইউ চালু

    দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

    জুন 13, 2026
    প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    জুন 13, 2026
    প্রধানমন্ত্রী

    কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

    জুন 13, 2026
    Latest News
    সদর হাসপাতালে আইসিইউ চালু

    দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী

    কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

    Police

    পুলিশকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানা উদ্যোগ

    rain

    রাত ১টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    মহাত্মা গান্ধী

    মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

    যুবদল নেতা

    রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

    cmp

    ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

    স্বাস্থ্যমন্ত্রী

    আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

    সমাজকল্যাণ মন্ত্রী

    জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa