Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আজ ম্যাচ পরিত্যক্ত হলে কঠিন সমীকরণে বাংলাদেশ
জাতীয় স্লাইডার

আজ ম্যাচ পরিত্যক্ত হলে কঠিন সমীকরণে বাংলাদেশ

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 11, 2019Updated:জুন 11, 20193 Mins Read
ফাইল ছবি
Advertisement

রায়হান মাসুদ, বিবিসি বাংলা: বাংলাদেশের বড় প্রতিপক্ষ কে – বৃষ্টি নাকি শ্রীলঙ্কা?

এমন প্রশ্ন এখন করাই যায়।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে যে বাংলাদেশ জিতবেই এটাও নিশ্চিতভাবে তো বলা যায়না।

তবু বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ যেসব দলের মুখোমুখি হয়েছে তাদের মধ্যে শ্রীলঙ্কাই অপেক্ষাকৃত সহজ।

বাংলাদেশের অধিনায়ক মাশরাফী কী বলছেন?

“এখন ছেলেরা জয়ের জন্য ক্ষুধার্ত, আমরা টানা দুটো ম্যাচ হেরেছি,” মাশরাফী এই কথা বলেই শুরু করেন সংবাদ সম্মেলন।

মাশরাফীর চিন্তা জুড়ে এখন শুধু আজকের খেলা।

“ইংল্যান্ডের বিপক্ষেও আমরা দুটো ম্যাচে জিতেছিলাম [গতবারের] বিশ্বকাপে, এবার হেরে গিয়েছি বড় ব্যবধানে। শ্রীলঙ্কার সাথে তাই আগে কী হয়েছে কোন ব্যাপার না।”

বিশ্বের অন্য দল কী বাংলাদেশকে সমীহ করছে – এমন প্রশ্নে সোজাসাপ্টা উত্তর দেন মাশরাফী।

“২২ গজে সমীহ বা সম্মান কোন কাজে আসে না। কে আমাদের ছোট দল বলছে বা কে আমাদের বড় দল বলছে সেটা আমাদের চিন্তার বিষয় না,” বলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

কিন্তু জিততেই হবে এমন একটা ম্যাচে কি চাপ অনুভব করছে দল?

“আমরা সব ম্যাচেই জয়ের জন্য নামি। প্রতি ম্যাচেই চাপ থাকবে, আমি বলবো না যে চাপ নেই, কিন্তু একই সময়ে আমাদের কাজ করে যেতে হবে। শেষ পর্যন্ত আমাদের জিততে হবে।”

“প্রথম তিনটা ম্যাচ এমন দলের সাথে খেলেছি যে এই কন্ডিশনে সেরা, আমরা হয়তো দুটো জিততে পারতাম। সেরা জায়গায় কেউ কেউ সেরাটা দিতে পারিনি, যে মাঠে ভালো খেলবে সেটাই গুরুত্বপূর্ণ,” বলছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

অনুশীলনে বাড়তি মনোযোগ:

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে হার রান বা দলীয় অবস্থা যে কোন বিবেচনায় ছিল বড় ব্যবধানের। ১০৬ রান, প্রতিপক্ষ যেখানে করেছে ৩৮৬।

এসব সংখ্যা নিশ্চিতভাবেই ক্রিকেটারদের মাথায় ছিল।

ব্রিস্টলের অনুশীলনেও দেখা গিয়েছে বাড়তি মনোযোগ।

বিশেষত তামিম ইকবালকে নিয়ে আলাদা সময় কাটান ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।

মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে পাচ্ছেন আত্মবিশ্বাস। লম্বা সময় নেটে ব্যাটিং করেন মিরাজ।

কোচ স্টিভ রোডস মোসাদ্দেক-মিরাজকে একসাথে দীক্ষা দেন। লোয়ার অর্ডার সামলানোর টোটকা শেখান তাদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভুল বোঝাবুঝির রান আউট এবং রান আউটের সহজ সুযোগ নিজ হাতে নষ্ট করার পর মুশফিকুর রহিম ছিলেন মানসিকভাবে কিছুটা আহত।

সেই আঘাত ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে সেরে তোলার চেষ্টাই করেছেন তিনি।

এখনো পর্যন্ত টুর্নামেন্টের সেরাদের তালিকাতেই আছেন ব্যাটসম্যান মুশফিক। ৩ ম্যাচে ১৪১ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচেই মুশফিকের রান ১৪৪।

বাংলাদেশ ফেভারিট?

শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটির একটা ভিন্ন প্রেক্ষাপট রয়েছে।

বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে বাংলাদেশ নামছে ফেভারিট হিসেবে।

র‍্যাঙ্কিংও সে কথাই বলছে। বাংলাদেশ আছে সাতে, শ্রীলঙ্কা আছে নয়ে।

তবে এই বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট বেশি।

এক জয়, এক হার শ্রীলঙ্কার, সাথে যোগ হয়েছে পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচের এক পয়েন্ট।

তাই আজকের ম্যাচটি পরিত্যক্ত হলে পরের পাঁচটির মধ্যে চারটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে।

শ্রীলঙ্কা ব্রিস্টলে আছে বেশ কিছুদিন ধরে। আর বাংলাদেশ সোমবার প্রথম মাঠে নেমেছে কাউন্টি গ্রাউন্ডে। সূত্র: বিবিসি বাংলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জুন 16, 2026
পুনরায় চালু

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাঁক্রো

জুন 16, 2026
জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

জুন 16, 2026
Latest News

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

পুনরায় চালু

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাঁক্রো

জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নির্বাচন

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে আশ্বাস মন্ত্রীর

জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa