জুমবাংলা ডেস্ক: গ্যাস পাইপলাইন নির্মাণ কাজের জন্য ঢাকার আশপাশের বেশ কিছু এলাকায় আজ বৃহস্পতিবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাস

Advertisement
বুধবার (১৩ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইন নির্মাণ কাজের জন্য ১৪ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোদনাইল হতে ওয়াবদাপুল হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এবং পোস্ট অফিস রোড হতে পঞ্চবটি মোড় পর্যন্ত ক্যাপটিভ, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকসহ নিম্নবর্ণিত এলাকার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- গোদনাইল, এনায়েতনগর, বউবাজার, লাকী বাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সন্তাপুর, জেলখানার আশপাশের এলাকা। হাজীগঞ্জ মোড় হতে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এলাকা। পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাড়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদরাকপুর, ভূইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশপাশের এলাকা। ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন হতে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি হতে চিটাগাং রোড পর্যন্ত এলাকা।

এ ছাড়াও সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশে গ্যাস সরবরাহ বিঘ্নিত, সাময়িক অসুবিধা বা স্বল্পচাপ বিরাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

রাজধানী ঢাকার যেসব এলাকা ও মার্কেট আজ (বৃহস্পতিবার) বন্ধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google