Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার আজ রাজশাহী ও বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
জাতীয় স্লাইডার

আজ রাজশাহী ও বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

By Arif ArmanJanuary 29, 20263 Mins Read

বগুড়ায় আসছেন

Advertisement
দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকালে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষ্যে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি।

বগুড়ার সন্তান হিসেবে ঘরের ছেলে ঘরে আসছেন দীর্ঘ ১৯ বছর পর। তারেক রহমানের প্রতি এ অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসা আছে। জনগণ তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। জনসভায় তারেক রহমান ভবিষ্যত্ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান আজ রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভা শেষে বগুড়ার দিকে রওনা দেবেন। আসার পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। তিনি বলেন, ‘তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন তিনি।’

বিএনপির মিডিয়া সেলের সূত্র জানায়, নির্বাচনি জনসভায় যোগ দিতে তারেক রহমান আজ প্রথমে রাজশাহীতে আসবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি রাজশাহীতে পৌঁছাবেন। ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। বিকালে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন।

ভোটে ব্যয় ৩ হাজার কোটি ছাড়াচ্ছে

নওগাঁর জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন। জনসভা শেষে শহরতলির ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাতযাপন করবেন। তার আগমন উপলক্ষ্যে হোটেলটি সজ্জিত করা হয়েছে।

সূত্রটি আরো জানায়, বগুড়ায় এসে তারেক রহমান বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। এরপর ৩০ জানুয়ারি সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য দেবেন। এদিন তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পৃথক পথসভা করবেন। পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়ীর পিতৃভূমিতে পা রাখবেন। সেখান থেকে আবারও হোটেলে ফিরে রাতযাপন করবেন। পরের দিন ৩১ জানুয়ারি সকালে তিনি রংপুরের উদ্দেশে রওনা হবেন।

এদিকে, তারেক রহমানের নির্বাচনি জনসভা সফল করতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা মাঠের তদারকি করছেন।

২২ বছর পর আজ রাজশাহী আসছেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার রাজশাহী আসছেন। এদিন (বৃহস্পতিবার) দুপুরে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। তিনি রাজশাহী অঞ্চলের মানুষের জন্য নিজের ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং ধানের শীষে ভোট চাইবেন। এ উপলক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    কারখানা

    একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

    June 26, 2026
    তারেক

    চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    June 26, 2026
    কারণ

    নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

    June 26, 2026

    Latest News

    কারখানা

    একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

    তারেক

    চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কারণ

    নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

    বৈঠক

    শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

    ইলিশ

    মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

    আমির

    বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

    চিড়িয়াখানা

    ৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

    Mobile Data

    মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

    pay-scale

    পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

    বিদ্যুৎ বিল

    গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa