Advertisement

জুমবাংলা ডেস্ক : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ শুক্রবার রাতেই থাইল্যান্ড থেকে দেশে নিয়ে আসা হচ্ছে।

তার ব্যক্তিগত সহকারী ও ভাস্তে মোহাম্মদ আনিসুর রহমান বিকালে এ তথ্য জানান।

তিনি বলেন, ব্যাংকক সময় রাত ৯টার দিকে তারা ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে রওনা হবে। আশা করছি, বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে আমরা ঢাকায় পৌঁছাতে পারব।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

জানা গেছে, বনানী কবরস্থান মসজিদে জানাজার পর শনিবার দুপুরে সাহারা খাতুনকে তার মায়ের পাশে দাফন করা হবে।

গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই তাকে থাইল্যান্ড নেওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তৃতীয় মেয়াদে জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.