Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আজ ৭ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
জাতীয় স্লাইডার

আজ ৭ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

By Shamim RezaOctober 9, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নাগরিক সংবর্ধনা, সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সাত দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (৯ অক্টোবর) থেকে ১৫ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত তিনি জেলার তাড়াইল, কিশোরগঞ্জ সদর, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সফর করবেন।

দীর্ঘ এ সফরে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন ছাড়াও পরিদর্শন এবং বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য প্রদান ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় করবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, তিনি ৯ অক্টোবর দুপুর ১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার উদ্দেশে রওনা দেবেন। দুপুর আড়াইটায় সেখানে স্বাধীনতা-৭১ ভাস্কর্য প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

পরে তাড়াইল মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। রাষ্ট্রপতি হওয়ার পর তাড়াইলে এটি তার প্রথম সফর। তাড়াইলের অনুষ্ঠানের পর বিকেল সাড়ে ৫টায় কিশোরগঞ্জ সদরে অবতরণ করবেন তিনি। এরপর সন্ধ্যা ৭টায় সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি।

নিজ বাসভবনে রাতযাপন শেষে ১০ অক্টোবর দুপুর ১২টায় জেলা বার প্রাঙ্গণে আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে আইনজীবীদের উদ্দেশে ভাষণের পর তিনি জেলা বারের নতুন ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা ৩টায় শহরের শ্যামসুন্দর আখড়া পরিদর্শনের পর সন্ধ্যা ৭টায় সার্কিট হাউজে গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

১১ অক্টোবর দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি তার গ্রামের বাড়ি মিঠামইন যাবেন। বেলা ৩টায় মিঠামইনের মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে সুধী সমাবেশে ভাষণ দেবেন।

পরের দিন সারা বছর চলাচল উপযোগী ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কসহ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। বেলা ৩টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে আবদুল হামিদ ফাউন্ডেশনে তিন উপজেলার (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) ৮৫ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও শিক্ষাবৃক্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫ জন গরিব নারীকে সেলাই মেশিন প্রদান করবেন তিনি।

১৩ অক্টোবর দুপুর ২টায় মিঠামইন থেকে হেলিকপ্টারযোগে ইটনা উপজেলায় যাবেন রাষ্ট্রপতি। সেখানে গার্ড অব অনার শেষে বেলা ৩টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেবেন এবং প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

পরের দিন সকালে ইটনায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে দুপুর ২টায় হেলিকপ্টারযোগে আরেক হাওর উপজেলা অষ্টগ্রামে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেখানে স্থানীয় খেলার মাঠে বেলা ৩টায় আরেকটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। অষ্টগ্রামের জেলা পরিষদ ডাকবাংলোয় রাতযাপন শেষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে বেলা আড়াইটায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে অষ্টগ্রাম ত্যাগ করবেন তিনি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইসি কর্মকর্তা

৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু

February 5, 2026
সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
ইসি কর্মকর্তা

৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু

সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

ayan

শিশু আয়ানের মৃত্যু : দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল

শক্তি

‘জামায়াতে ইসলামীর মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই’

শাস্তির বিধান

‘নাগরিক ও দেশের প্রধানমন্ত্রী সবার জন্য সমান শাস্তির বিধান কার্যকর করা হবে’

ভোটারদের নিরাপত্তা

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান নৌ প্রধানের

২১ জেলায় নির্বাচনী দায়িত্ব

২১ জেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিমান বাহিনীর সদস্যরা

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ডা. শফিকুর

আমরা আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.