ওমরা পালনে পবিত্র রমজান মাসে সৌদি আরবে গিয়েছিলেন মুশফিকুর রহিম। সেখানে ওমরা সম্পন্নও করেছেন। তবে দেশে ফেরার পথে বিপত্তির শিকার। মধ্যপ্রাচ্যে বন্ধ আন্তর্জাতিক ফ্লাইট। আর এতে জেদ্দায় আটকা পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

আটকা পড়েছেন মুশফিকুর রহিম

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বার্তায় মুশফিক নিজেই জানিয়েছেন এ কথা। একইসাথে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওমরা শেষ করে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হন মুশফিক। প্রথমে এসেছিলেন দুবাই। সেখান থেকে ধরার কথা ঢাকার বিমান। তবে ততক্ষণে উদ্ভূত পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। মুশফিকদের ফিরিয়ে আনা হয় জেদ্দায়।

এরপর থেকে জেদ্দায় এয়ারপোর্টেই অবস্থান করছেন এই উইকেটরক্ষক ব্যাটার। কখন সব কিছু স্বাভাবিক হবে তা-ও অনিশ্চিত। এই পরিস্থিতিতে মুশফিক দোয়া চেয়েছেন সবার কাছে।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। কিছু দিন আগে আমি ওমরা করতে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওমরা সম্পন্ন করেছি এবং দুবাই হয়ে এমিরেটসে করে বাংলাদেশে যাচ্ছিলাম। আজ সকালে জেদ্দা থেকে দুবাই যাই। তবে দুর্ভাগ্যবশত, সব ফ্লাইট জেদ্দায় ফেরত এসেছে। এখন আমি হাজারো যাত্রীর সাথে জেদ্দা এয়ারপোর্টে অবস্থান করছি। আল্লাহ জানেন কখন এবং কীভাবে আমরা অন্যান্য বাংলাদেশিদের নিয়ে ঢাকা যেতে পারব। দোয়া চাইছি।’

বাংলাদেশ দলের এ মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই। টেস্ট দলের অন্যতম সদস্য মুশফিক নেই চলমান বিসিএল ওয়ানডেতেও। ফাঁকা সময়টা সর্বোত্তম পন্থায় কাজে লাগাতে গিয়েছিলেন ওমরা পালনে। সেখানে গিয়ে বিভিন্ন মুহূর্তের ছবিও ফেসবুকে পোস্ট করেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

১১ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ

বাংলাদেশ দলের এ মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই। টেস্ট দলের অন্যতম সদস্য মুশফিক নেই চলমান বিসিএল ওয়ানডেতেও। ফাঁকা সময়টা সর্বোত্তম পন্থায় কাজে লাগাতে গিয়েছিলেন ওমরা পালনে। সেখানে গিয়ে বিভিন্ন মুহূর্তের ছবিও ফেসবুকে পোস্ট করেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.