সংঘর্ষের ঘটনা

Advertisement
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নারায়ণগঞ্জ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগে বের হলে মোল্লারচর এলাকায় স্থানীয় বিএনপি কর্মী মোরশেদ বাধা প্রদান করেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম দাবি করেন, নারী কর্মীদের বাধা দেওয়ার খবর পেয়ে প্রার্থী নিজে ঘটনাস্থলে গেলে তাঁর ওপরও হামলা চালানো হয়, যাতে তাদের অন্তত সাতজন কর্মী আহত হন।

অন্যদিকে, বিএনপি কর্মী মোরশেদ অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত কর্মীরাই প্রথমে তাঁকে মারধর করেছে। উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বিষয়টিকে ‘তুচ্ছ ঘটনা’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রার্থীর ব্যানার লাগানো নিয়ে কথা-কাটাকাটি হয়েছে মাত্র, বড় কোনো হামলার ঘটনা ঘটেনি। জামায়াত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও তিনি দাবি করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.