জুমবাংলা ডেস্ক : ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস বলেছেন, আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা। পারিবারিক পরিবেশে তাদের অভ্যর্থনায় আমরা সব সময় অভিভূত।

Advertisement
এর আগে সকাল ৮টায় রীভা গাঙ্গুলী বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রাম পরিদর্শনে যান। সেখানে ডিসি মো. জোহর আলী ও এসপি ফাতিহা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে ভীমরুলি গ্রামের সর্বজনীন মন্দির ঘুরে দেখেন ভারতীয় রাষ্ট্রদূত। এ সময় গ্রামবাসী তাকে শাঁখ বাজিয়ে বরণ করেন। এরপর নৌকায় চড়ে ভীমরুলি খালের দুই কিলোমিটার এলাকা ও আশপাশের পেয়ারা অরণ্য আর ভাসমান হাট-বাজার ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



