Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আত্মসমর্পণের পর বিএনপি নেতা আমান কারাগারে
জাতীয় রাজনীতি

আত্মসমর্পণের পর বিএনপি নেতা আমান কারাগারে

By Bhuiyan Md TomalSeptember 10, 20232 Mins Read

আত্মসমর্পণের পর বিএনপি নেতা আমান কারাগারে

Advertisement
জুমবাংলা ডেস্ক :  দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-১-এ আত্মসমর্পণ করলে বিচারক আবুল কাশেম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে আইনজীবীর মাধ্যমে আমানউল্লাহ আমান আত্মসমর্পণ করার পর আদালত দুপুরে শুনানির জন্য সময় নির্ধারণ করেন। দুপুর ১টার সময় শুনানি হয়। শুনানি শেষে আদালত এ নেতা কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনজীবী আমানউল্লাহ আমান অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দানের প্রার্থনা করেন। একই সঙ্গে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হওয়ায় আমানকে প্রথম শ্রেণির কয়েদির মর্যাদা দেওয়ারও আবেদন জানান আইনজীবী। আদালত কারা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

সকাল সাড়ে ১০টার দিকে আদালত এলাকায় আসেন আমানউল্লাহ আমান। এ সময় কেরানীগঞ্জ থানা বিএনপির কয়েক শ সমর্থক আমানের সঙ্গে আসেন। আমানের আত্মসমর্পণকে ঘিরে তারা মিছিল সমাবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষ হয়।

দেলোয়ার হোসেন নামে প্রত্যক্ষদর্শী এক আইনজীবী জানান, পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা–কর্মীরা ইটপাটকেল মেরেছেন। পুলিশও লাঠিপেটা করেছে। তবে অল্প কিছু সময় পরই বিএনপি নেতা–কর্মীদের আদালত এলাকার বাইরে বের করে দেয় পুলিশ।

এর আগে গত ৩ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আমানের স্ত্রী সাবেরা আমান। আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সাবেরা আমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি অন্তর্বর্তীকালীন জামিন দেন। গতকাল শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানউল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের ৩ বছর কারাদণ্ড বহাল রাখার আদেশ দেন হাইকোর্ট। ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই আদেশ বিচারিক আদালতে পৌঁছায় ২৭ আগস্ট। হাইকোর্টের নির্দেশে বলা হয়, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসেবে কাল ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আমান আত্মসমর্পণ করেন। আমানউল্লাহ আমান আজ আত্মসমর্পণ করলেন।

২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমান ও তাঁর স্ত্রী সাবেরা আমানকে কারাদণ্ড দেন। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।

ইউনূস আমেরিকার সুপারিশে টাকা দিয়ে নোবেল পেয়েছেন : হানিফ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026
Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

June 23, 2026
আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

June 23, 2026

Latest News

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa