Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত আত্মসমর্পণে ৭ নভেম্বর পর্যন্ত সময় পেলেন ড. ইউনূস
আইন-আদালত জাতীয় স্লাইডার

আত্মসমর্পণে ৭ নভেম্বর পর্যন্ত সময় পেলেন ড. ইউনূস

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 28, 2019Updated:October 28, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেশে ফিরে ‘নির্বিঘ্নে আত্মসমর্পণের’ সুযোগ দিতে আগামী ৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। খবর ইউএনবি’র।

মুহাম্মদ ইউনূস
ফাইল ছবি
Advertisement

পাশাপাশি, দেশের বাইরে থাকা ইউনূস বিমান বন্দরে নামার পর থেকে এ সময় পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করতেও নির্দেশ দেয়া হয়েছে।

ড. ইউনূসের ভাই ড. মুহাম্মদ ইব্রাহিমের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্স প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুতির অভিযোগে দায়ের করা তিন মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের বিরুদ্ধে গত ৯ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার তৃতীয় শ্রম আদালত।

এ অবস্থায় তার ভাই ড. ইউনূস যাতে দেশে ফিরে নির্বিঘ্নে আদালতে আত্মসমর্পণ করতে পারে সেই আবেদন জানিয়ে গত রবিবার রিট করেন ড. ইব্রাহিম।

আজ আদালতে ওই আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

প্রসঙ্গত, গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন গ্রামীণ কমিউনিকেশন্সের প্রস্তাবিত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সালামসহ সদ্য চাকরিচ্যুত তিন কর্মচারী। পরে আদালত ৮ অক্টোবর আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

ড. ইউনূস ছাড়াও অপর দুজন হলেন, একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন।

গত ৯ অক্টোবর মামলার অপর দুজন আসামি আদালতে হাজির হলেও ড. ইউনুস আদালতে উপস্থিত ছিলেন না। এ অবস্থায় ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তাররি পরোয়ানা জারি করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026
পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

July 1, 2026
Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

July 1, 2026

Latest News

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

তথ্যমন্ত্রী

সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

Court

অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

আনসার সদস্য

৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েন

তথ্যমন্ত্রী

নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে : তথ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa