বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আদালতের সকল কার্যক্রম বর্জন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

বিএনপিপন্থী আইনজীবীরা

Advertisement

আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে সভাপতি লিংকনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ করে আইনজীবীরা। এসময় আদালতের সকল কার্যক্রম বন্ধ রাখেন তারা।

এছাড়া আদালতের আইনজীবী ভবন তালাবদ্ধ, ওকালত নামা বিক্রি বন্ধ এবং আইনজীবী সহকারী (মুহরিরাও) হাজিরা দেবেন না বলে জানায় আন্দোলনরত আইনজীবীরা।

আইনজীবীদের কর্মসূচীতে দূর্ভোগে পরেছেন বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলা সহ বিভিন্ন স্থান থেকে আসা বিচারপ্রার্থীরা। বিচারপ্রার্থীরা জানান, আদালতে বিভিন্ন মামলায় হাজিরা সহ নানা কাজে এসেছেন। কিন্তু আইনজীবীদের আন্দোলনের কারনে তারা কাজ সম্পন্ন করতে পারছেন না।

আন্দোলনরত আইনজীবীরা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত মামলা প্রত্যাহার ও সভাপতির মুক্তি দেয়া না হবে ততক্ষন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। তাদের এই দাবির সাথে আদালতের সকল আইনজীবীরাও সমর্থন জানিয়েছেন বলে জানান তারা।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এর জামিন মঞ্জুরকে কেন্দ্র করে আদালত বর্জন করে বিএনপিপন্থী আইনজীবীরা।

দুপুরে আদালতের কার্যক্রম শুরু হলে এজহাসে হট্টগোল করে বিএনপি পন্থি আইনজীবীরা।

এঘটনায় গতকাল বুধবার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার আদালত কক্ষে ভাংচুর ও বিচার কাজে বাঁধা দেওয়ার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন সহ ১২ জনের নাম উল্লেখ ও ৮ জনকে অজ্ঞাত করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

বুধবার বেলা ১২ টায় বরিশাল আইনজীবী সমিতির এ্যনেক্স ভবন থেকে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুনঃ

জামিন পেলেন আইভী রহমান

গ্রেপ্তার পর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানের জামিনের জন্য আইনজীবীরা আবেদন করলে মেট্রোপলিটন আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এর পর পরই সকল আদালত বর্জনের ঘোষনা দেন আইনজীবীরা।

আদালতে সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.