
বুধবার দুপুরে হাই কোর্টের সিঁড়িতে ওই ঘটনার পর আহত জমির উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে তার আঘাত গুরুতর নয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আসিফ উদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, “তিনি কপালের ডান পাশে এবং ডান চোখের নিচে আঘাত পেয়েছেন।তার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। তবে গুরুতর কিছু না।”
পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য জমির উদ্দিন সরকার দুই দফায় (২০০১-২০০২) এবং (২০০২-২০০৯) জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



