Advertisement
জুমবাংলা ডেস্ক : আনসারদের দাবি মেনে নেওয়ার পরও সচিবালয় অবরুদ্ধ করে রাখার জন্য সাবেক আনসারের সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে দায়ী করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সম্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

এ কে এম আমিনুল হক সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের বড় ভাই।

রবিবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিযোগ করেন। এ সময় তিনি সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘সবাই ‘রাজু’তে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

আনসারের সাবেক ডিজির বিরুদ্ধে অভিযোগ হাসনাতের, ঢাবিতে জমায়েতের ডাক

তিনি নিজের পোস্টের কমেন্টে লিখেছেন, ‘এসব করাচ্ছে এনামুল হক শামীম, শরীয়তপুর আসনের সাবেক এমপি। তার বড় ভাই এই আনসারের ডিজি ছিল এবং এই সব আনসার তার ভাইয়ের রিক্রুটেড।’

আনসারের সাবেক ডিজির বিরুদ্ধে অভিযোগ হাসনাতের, ঢাবিতে জমায়েতের ডাক
এদিকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসে আন্দোলন স্থগিত করেন আনসার সদস্যরা। চাকরি জাতীয়করণের দাবিতে দুদিন ধরে আন্দোলন করছিলেন তারা।

রবিবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অঙ্গীভূত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া কর্মসূচি স্থগিত ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকবে না। এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।

এদিকে আনসার জাতীয়করণ আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া জানান, আন্দোলন স্থগিত করা হচ্ছে। সবাই কাজে ফিরে যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.