Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বলেছেন, আনসার-ভিডিপির প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থাশীল। বিভিন্ন সময় আনসার বাহিনীর সদস্যরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। এ ছাড়া দুর্যোগ মোকাবিলা, কোভিড-১৯, নাশকতা থেকে রেললাইন রক্ষাসহ বিভিন্ন কাজে আনসার বাহিনী বিশেষ ভূমিকা পালন করছে।

রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার ভিডিপির ৪৪তম জাতীয় সমাবেশের প্রস্তুতি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ২০২০ সালে মহামারি করোনাভাইরাসের সময় আনসার বাহিনীর সদস্যরা দেশের মানুষের জীবন রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছেন। এ ছাড়া বন্যা মোকাবিলা, ক্ষতিগ্রস্ত কৃষকের ধান কেটে দেওয়া, খাবার বিতরণসহ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা থেকে রেললাইন রক্ষা, অগ্নিসংযোগ মোকাবিলা ও নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা বিশেষ অবদান রেখেছেন। তাই প্রধানমন্ত্রী এই বাহিনীর ওপর আস্থাশীল।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। পরে একটি র‍্যালি বের করা হয়। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রীদের গড় বয়স ৬৬

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.