
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’- এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
আনসার ব্যাটালিয়নদের অভ্যন্তরীণ অপরাধের বিচার হবে দুটি আদালতে। এর মধ্যে একটি হবে ‘সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালত’ এবং আরেকটি হবে ‘বিশেষ আনসার ব্যাটালিয়ন আদালত’। এর মধ্যে বিদ্রোহ সংঘটন ও প্ররোচনা দেওয়া ইত্যাদি বড় অপরাধের বিচার হবে বিশেষ আনসার আদালতে। এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আর সর্বনিম্ন সাজা হবে পাঁচ বছরের কারাদণ্ড।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বলেন, আগের আইনে কিছু ক্ষেত্রে শাস্তির বিধান ছিল না। বিশৃঙ্খলা সৃষ্টি করলে কী সাজা দেওয়া হবে, তা খসড়ায় নির্দিষ্ট করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বিদ্রোহ করলে বা বিদ্রোহে প্ররোচনা দিলে সাজা হবে মৃত্যুদণ্ড। আগে আনসার বাহিনীতে বিদ্রোহের জন্য কোনো সাজার বিধান ছিল না।
এমপিদেরকে এলাকার কল্যাণে জীবন উৎসর্গ করার আহ্বান প্রধানমন্ত্রীর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



