Advertisement

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মনে করা হতো উমর আকমলকে। কিন্তু সেটির প্রমাণ দিয়েছেন অতি সামান্য। ক্রিকেট মাঠে সেঞ্চুরি বা একা হাতে দলকে ম্যাচ জিতিয়ে নয়, বরং নেতিবাচক কাণ্ড ঘটিয়ে ধারাবাহিক বিরতিতে সংবাদের শিরোনামে এসেছেন তিনি।

সবশেষ পাক বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের দায়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে তিন বছর নিষিদ্ধ হয়েছেন উমর আকমল।

একে প্রতিভার চরম অপচয় বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। তার মতে, নির্বোধের তালিকায় নাম লিখিয়েছে উমর।

দুর্নীতির প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে জানাননি উমর। এতে পিসিবির দুর্নীতিবিরোধী আইনের ২.৪.৪ ধারা ভঙ্গ করেছেন তিনি। তাই তাকে সোমবার (২৭ এপ্রিল) সব ধরনের ক্রিকেটে তিন বছর নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

উমরের নিষেধাজ্ঞা ঘোষণার পর পরই সামাজিক মাধ্যমে এর প্রতিক্রিয়া জানান রমিজ। পাক মিডলঅর্ডার ব্যাটসম্যানের কঠোর সমালোচনা করেন তিনি। আইন করে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের জেলে পাঠানোর তাগিদ দেন ৫৫ বছর বয়সী সাবেক পাক অধিনায়ক।

টুইটবার্তায় রমিজ বলেন, আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় নাম লিখিয়েছে উমর। সে তিন বছর নিষিদ্ধ। প্রতিভার কী নিদারুণ অপচয়! ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে পাকিস্তানে আইন পাসের যথোপযুক্ত সময় এখনই।

প্রসঙ্গত, ১১ বছরের ক্যারিয়ারে ১৬ টেস্টে প্রায় ৩৬ গড়ে করেন ১০০৩ রান করেন উমর আকমল। ১২১ ওয়ানডে খেলে ৩৪ গড়ে সংগ্রহ করেন ৩১৯৪ রান। আর ৮৪ টি-টোয়েন্টিতে করেন ২৬ গড়ে ১৬৯০ রান।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.