Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আন্তঃপার্লামেন্ট যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সংসদ সদস্যগণ ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করতে পারেন: স্পিকার
জাতীয়

আন্তঃপার্লামেন্ট যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সংসদ সদস্যগণ ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করতে পারেন: স্পিকার

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 4, 2022Updated:August 4, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আন্তঃপার্লামেন্ট যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সংসদ সদস্যগণ ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করতে পারে।

আন্তঃপার্লামেন্ট যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সংসদ সদস্যগণ ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করতে পারেন: স্পিকার
ফাইল ছবি
Advertisement

তিনি লন্ডনস্থ সেন্ট জেমস কোর্ট হোটেলে কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশনের (সিপিএ) সেক্রেটারি জেনারেল মি. স্টিফেন টুইগ-এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন ।

গতকাল এ সাক্ষাৎকালে তাঁরা গণতন্ত্র শক্তিশালীকরণ, দারিদ্র্য বিমোচন, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তিসহ সিপিএ-এর কার্যক্রম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচনসহ গণতন্ত্র শক্তিশালীকরণে সিপিএ এর সাথে আরো জোরালো কার্যক্রম গ্রহণ করতে চায়। এসব ইস্যুতে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যগণের সম্পৃক্ততা বৃদ্ধিকরণে কাজ করে যাচ্ছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সিপিএ-এর সাথে বাংলাদেশের দীর্ঘ অংশীদারিত্ব রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকেই বাংলাদেশ সিপিএ-এর সদস্যভুক্ত হয়েছে।  বাংলাদেশ জাতীয় সংসদ আগামী বছর পঞ্চাশ বছর পূর্তিতে সিপিএ-এর সাথে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে সিপিএভুক্ত পার্লামেন্টসমূহের স্পিকার ও সংসদসদস্যগণকে আমন্ত্রণ জানানো হবে বলে উল্লেখ করেন স্পিকার।

শিরীন শারমিন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর বর্তমান চেয়ারম্যান হিসেবে যে ভূমিকা পালন করে যাচ্ছেন তা অনুসরণযোগ্য। সরকারি পর্যায়ে বাংলাদেশের এসব অর্জন থেকে কমনওয়েলথভুক্ত দেশগুলো দিকনির্দেশনা পেতে পারে। এক্ষেত্রে আন্তঃপার্লামেন্ট যোগাযোগ বৃদ্ধিকরণের মাধ্যমে সংসদ সদস্যগণ ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করতে পারে।

সংসদ সদস্যগণকে সোশাল মিডিয়ার ব্যাপক প্রসারে সচেতন হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, জনগণের মাঝে সংযোগ বাড়লেও এর নেতিবাচক দিকও রয়েছে। সোশাল মিডিয়া বিষয়ে সংসদ সদস্যগণের সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ জাতীয় সংসদের সাথে সিপিএ-এর কাজের বিষয়ে মি. স্টিফেন টুইগ আগ্রহ প্রকাশ করলে স্পিকার সিপিএ-কে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর আরো জোরালো ভূমিকা নেয়া উচিৎ উল্লেখ করে বিশেষ কার্যক্রম গ্রহণের জন্য তিনি সেক্রেটারি জেনারেলকে অনুরোধ করেন।

মি. স্টিফেন টুইগ এমডিজি ও তৎপরবর্তী এসডিজি অর্জনে বাংলাদেশের সফলতার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের কাছে সমগ্র বিশ্বের অনেক কিছু শেখার আছে। কমনওয়েলথভুক্ত দেশগুলো আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। তাই সিপিএ বাংলাদেশ জাতীয় সংসদের সাথে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী। বিশেষ করে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ যেভাবে সফল হচ্ছে, সেখান থেকে কমনওয়েলথভুক্ত ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো অভিজ্ঞতা গ্রহণ করতে পারে। এসময় বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানমালায় সিপিএ-এর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন তিনি।

বৈঠককালে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম ও যুগ্ম-সচিব এম এ কামাল বিল্লাহ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Khailkhat

​নিকুঞ্জে মাদকবিরোধী অভিযান: আলোচিত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার

July 12, 2026
rain

দেশজুড়ে আরও ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস

July 12, 2026
SSC Exam

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

July 12, 2026

Latest News

Khailkhat

​নিকুঞ্জে মাদকবিরোধী অভিযান: আলোচিত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার

rain

দেশজুড়ে আরও ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস

SSC Exam

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

১০০ ইলেকট্রিক বাস

প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস

Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

Rain

ভারী বৃষ্টি নিয়ে দুসংবাদ দিলো আবহাওয়া অফিস

Vuya

ভুয়া জাল সনদ, রোল-রেজিস্ট্রেশন ও নাম অনলাইনে মিলিয়ে দিতেন তিনি

Storm

সন্ধ্যার মধ্যে ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

Logo

১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa