Advertisement
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার পেসার পিটার সিডল। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের স্কোয়াডে শুরুতে ছিলেন না সিডল। প্রথম টেস্টে ইনজুরিতে পড়া জস হ্যাজেলউডের পরিবর্তে তাকে দলে ডাকা হয়।

চলমান সিরিজে একাদশে জায়গা পেলেও মেলবোর্ন টেস্টে খেলেছেন না তিনি। তাই অ্যাশেজ সিরিজের ওভাল টেস্টই হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ইংল্যান্ডের বিপক্ষে গত অ্যাশেজ সিরিজেই অবসর নিতে চেয়েছিলেন সিডল। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলে অবসর নিতে চেয়েছিলেন, সেটি যদিও হয়নি তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট বলে জানিয়েছেন সিডল।

রবিবার (২৯ ডিসেম্বর) অবসর ঘোষণার পর সিডল বলেন, জাস্টিন লেঙ্গার, টিম পেইন এবং আমি গত অ্যাশেজ সিরিজেই অবসরের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ইংল্যান্ডেই অবসর নিতে চেয়েছিলাম কিন্তু পরে দেশের কথা মাথায় আসে।

তিনি আরও বলেন, সামান্য আশা ছিলো অস্ট্রেলিয়ায় বন্ধু-বান্ধবের সামনে ক্রিকেটকে বিদায় জানাবো। কিন্তু সেটি না হলেও আমি সন্তুষ্ট। আমি আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনেক খুশি। ছোট বেলায় কখনো ভাবিনি একদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলবো কিন্তু আজ আমি আমার দেশের হয়ে ৬৭টি টেস্ট খেলেছি আর এতে অনেক খুশি আমি।

প্রসঙ্গত, ২০০৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক করে পিটার সিডল। এর ঠিক এক বছর পর ২০০৯ সালে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও অভিষেক করেন তিনি।

১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬৭টি টেস্ট, ২০টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলেন ৩৫ বছর বয়সী পিটার সিডল।
টেস্ট ক্রিকেটে সিডল উইকেট শিকার করেছেন, ২২১টি, ওয়ানডে ক্রিকেটে ১৭টি ও টি-২০ ক্রিকেটে উইকেট শিকার করেছেন ৩টি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.