
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই বর্ধিত সভার আয়োজন করে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, কাল বেগম খালেদা জিয়ার জামিনের রায় দেবে, আজ তারা আগুন দিয়েছে। তারা অগ্নিসন্ত্রাসের হুমকি দিচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার শক্তি আওয়ামী লীগের আছে। বিএনপি সহিংসতার পথে গেলে আইনপ্রয়োগকারী সংস্থা সমুচিত জবাব দেবে।
দলীয় নেতা-কর্মীদের তিনি বলেন, আপনারা সতর্ক থাকবেন যাতে বিএনপি রায়কে কেন্দ্র করে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। নিজে থেকে কিছু করবেন না, তবে আক্রান্ত হলে চুপ থাকবেন না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী দিনগুলো খুব চ্যালেঞ্জিং। আমাদের যারা প্রতিপক্ষ তারা ক্ষমতার জন্য চক্রান্তের পথ বেছে নিয়েছে। বেগম জিয়ার জামিনকে কেন্দ্র করে তারা সর্বোচ্চ আদালতকে হুমকি দিচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



