Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আন্দোলনের মুখে সেতুর টোল আদায় বন্ধ করে দিল সেনাবাহিনী
জাতীয়

আন্দোলনের মুখে সেতুর টোল আদায় বন্ধ করে দিল সেনাবাহিনী

By Bhuiyan Md TomalAugust 13, 20242 Mins Read

আন্দোলনের মুখে সেতুর টোল আদায় বন্ধ করে দিল সেনাবাহিনী

Advertisement
জুমবাংলা ডেস্ক : স্থানীয় জনসাধারণের আন্দোলনের মুখে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধ করে দিল সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহানন্দী নদীর উপর নির্মিত ওই সেতুতে টোল আদায় বন্ধের দাবি ছিল দীর্ঘদিনের। এ নিয়ে বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। কিন্তু কয়েক-দফা আন্দোলন হলেও তা সফল হয়নি। সরকার পতনের পর আবারো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয়রা দাবি তুলেন টোল আদায় বন্ধের। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে গণঅধিকার পরিষদের উদ্যোগে টোল প্লাজার সামনে টোল বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয়রা। সকাল ১০টার দিকে স্থানীয়রা অবস্থান নিতে শুরু করলে সেনাবাহিনীর একটি দল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করার নির্দেশ দেন।

এদিকে, সেতুটির ইজারাদার হাম্মাদ আলী জানিয়েছেন, তারা বৈধভাবে সরকারি নির্দেশনা মোতাবেক ভ্যাটসহ সরকারকে রাজস্ব প্রদান করে সেতু ইজারা নিয়েছেন। তারপরেও এভাবে টোল আদায় বন্ধ করে দেয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হব।

তিনি আরও জানান, হয় দ্রুত টোল আদায়ের অনুমতি প্রদান অথবা তাদের অর্থ ফেরত দেয়ার অনুরোধ করছি সরকারের প্রতি।’

অপরদিকে, স্থানীয়রা জানান ১৯৯৩ সালের ২৩ জুন ৪৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়। সেতুটি উদ্বোধনের দিন প্রাক্কলিত ব্যয় উত্তোলন হলে টোল ফ্রি করার ঘোষণা ছিল। আর প্রাক্কলিত ব্যয় উত্তোলনের পর থেকেই স্থানীয় জনতাসহ বিভিন্ন রাজনৈতিক ও কৃষক সংগঠন, ছাত্র সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টোল ফ্রি করার দাবি জানিয়ে আসছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026
Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

July 8, 2026
সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

July 8, 2026

Latest News

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa