
আজ বুধবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, একটি বা দুটি দল যদি জাতীয় নির্বাচনে না আসে, তাহলেও নির্বাচনকে অংশগ্রহণমূলক না বলার সুযোগ নেই। কারণ নিবন্ধিত আরও অনেক দল নির্বাচনে আসবে।
অধ্যক্ষ নুরজাহান শারমীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



