Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আপত্তিকর অবস্থায় এক নারীসহ রূপগঞ্জ থানার এসআই মিরাজ মোল্লাকে আটক করেছে স্থানীয় জনতা।

রবিবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন এলাকার রতন মিয়ার ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেলে এসআই মিরাজ মোল্লা এক নারীকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে এসআই মিরাজ মোল্লা ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। রূপগঞ্জ থানায় বিষয়টি জানানো হলে ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা এক নারীকে তার বাসায় যেতে বলেন এসআই মিরাজ। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মিরাজকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনা তদন্তাধীন রয়েছে। তবে অভিযুক্ত এসআইকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। বাকি বিষয়গুলো পুলিশ সুপার তদারকি করবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.