
তামিম বলেন, ‘আমরা যখন প্রশিক্ষণ পর্ব শুরু করেছি, তখন তার কাছে বার্তাটি খুবই পরিস্কার ছিলো। আমি সাকিবের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, এমন সিদ্ধান্তে তার কোনো সমস্যা নেই। সে সবকিছুই বুঝতে পেরেছে। এটি তাকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিবে। সে দীর্ঘদিন পর ফিরছে। তিন নম্বরে তারা কেমন করেছে, সেটি আমরা ভালোই জানি। তার রেকর্ড তার পক্ষে কথা বলে। আমরা এটি নিয়ে সর্তক আছি।’
২০১৩ বিশ্বকাপে দলের ব্যাটিং লাইন-আপ কেমন হবে, তা নিয়ে এখনই পরিকল্পনা শুরু করে দিয়েছেন ডোমিঙ্গো ও তামিম। সাকিবের জায়গায় নাজমুল হোসেন শান্তকে পরখ করে নিতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তামিম জানান, সাকিব যদি তিন নম্বরে ব্যাট করতে চান, তবে তার ফিরে আসার সুযোগ রয়েছে। নতুন অধিনায়কের বার্তাটি পরিস্কার। তামিম বলেন, ‘চার নম্বরে ব্যাট করবে বলে সে খুশি। আমি তাকে বলেছিলাম সে যদি কখনও তিন নম্বরে ফিরে চায়, তবে সে ফিরতে পারবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



