Advertisement
জুমবাংলা ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি আজ শপথ নেবেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাজেস লাউঞ্জে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (১২ আগস্ট) হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

তারা হলেন, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে।

চার বিচারপতি নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াবে ছয়জনে।

এর আগে, শনিবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। তারা হলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। একইদিন বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

পরে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন।

ডিএমপির ৫ এডিসিকে ভারপ্রাপ্ত ডিসি পদে পদায়ন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.