Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আফগানিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের রানের পাহাড়
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের রানের পাহাড়

By জুমবাংলা নিউজ ডেস্কJune 18, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ২১৮ রান করেছে উইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ক্যারিবীয়দের সর্বোচ্চ রানের মাইলফলক।

আফগানিস্তানের বিপক্ষে উইন্ডিজের রানের পাহাড়

Advertisement

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক শ্রীলংকা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে ৭ উইকেটে ২৬০ রানের পাহাড় গড়ে। ১৭ বছরেও তাদের সেই রেকর্ড  অক্ষত আছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ২১৮ রানের পাহাড় গড়েছে উইন্ডিজ। বিশ্বকাপের চলতি আসরে এটাই দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া করে ৭ উইকেটে ২০১ রান। শ্রীলংকা ২০১/৬ রান করে নেদারল্যান্ডসের বিপক্ষে।

মঙ্গলবার সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব চালাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যান ক্যারিবীয় তারকা ব্যাটসম্যানরা।

প্রথম ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৫ রান। ১০ ওভারের খেলা শেষে সংগ্রহ ছিল ১১৩/২ রান। শেষ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে উইন্ডিজ করে ১০৫ রান। ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ৫ উইকেটে ২১৮ রানে।

দ্বিতীয় ওভারের শেষ বলে ব্যাটিংয়ে নেমে ইনিংস শেষ হওয়ার দুই বল আগে রান আউট হয়ে ফেনের নিকোলাস পুরান। তার আগে ৫৩ বলে ৬টি চার আর দৃষ্টি নন্দন ৮টি ছক্কার সাহাযে করেন ৯৮ রান। রান আউট হয়ে যাওয়ার কারণে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি পুরান।

এছাড়া ২৭ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন ওপেনার জনসন চার্লস। ১৭ বলে দুই ছক্কায় ২৫ রান করেন শাই হোপ। ১৫ বলে দুই ছক্কা আর এক চারে ২৬ রান করেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। অতিরিক্ত থেকে আসে ১৫ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে খুব ভালো ক্রিকেট খেলছে উইন্ডিজ ও আফগানিস্তান। তারা নিজেদের প্রথম তিন ম্যাচে টানা জয়ে ‘সি’ গ্রুপ থেকে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে দিয়ে সুপার এইটে উঠে যায়।

গ্রুপপর্বে আজ দুই দলের শেষ ম্যাচ। দুই দলেরই শ্রেষ্ঠত্ব প্রমাণের ম্যাচ। আগের তিন ম্যাচে টানা জয়ে ৬ পয়েন্ট পেয়েছে দুই দল। তবে রান রেটে এগিয়ে থাকার সুবাাদে গ্রুপে পাঁচ দলের মধ্যে শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় পজিশনে আছে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান।

ওয়েস্ট ইন্ডিজ: জনসন চার্লস, ব্রান্ডন কিং, নিকোলাস পুরান, শাই হোপ, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরেফানি রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়ে ও গুদাকেশ মতি।

আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক) নূর আহমেদ, নাবিন উল হক ও ফজলহক ফারুকি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

July 10, 2026
VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

July 10, 2026
স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

July 10, 2026

Latest News

এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

ব্রাজিল বা জার্মানি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নেই ব্রাজিল বা জার্মানি

mbappe-penatly-miss

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে যা বললেন হালান্ড

মেসি

তুমুল বিতর্কের মধ্যেই মেসিকে জোড়া স্বীকৃতি দিলো গিনেস বুক

Messi

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

ফিফার নতুন নিয়ম

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

World Cup

সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

World Cup

কোয়ার্টার ফাইনালে সাইবারিকে হারিয়ে ধাক্কা খেলো মরক্কো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa