স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ মিশনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় হারে অনিশ্চিত হয়ে পড়েছে সুপার ফোরের টিকিট। এদিকে টাইগাররা বড় ভুল সিদ্ধান্ত নেয়ার কারণেই হেরেছে বলে মত আফগান অধিনায়ক মোহাম্মদ নবির।

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের যে বড় ভুল ধরিয়ে দিলেন নবি

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের ভাগ্য নাকি অনেকটা নির্ভর করে টসের ওপর। পরিসংখ্যান বলছে, এ পিচে আগে ব্যাট করা দলের পক্ষে জয়ের পাল্লা ভারী। বাংলাদেশ-আফগান লড়াইয়ের আগে ২৫ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে ১৫ ম্যাচে। প্রথম ইনিংসে ব্যাট করা দলের গড় এ মাঠে ১৫০।

এমন পরিসংখ্যান দেখার পর টস জেতা দলের অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবেন এটাই স্বাভাবিক। টাইগার অধিনায়ক সাকিবও করেছেন তাই। কিন্তু টস জিতে বাংলাদেশের ব্যাটিং নেয়ার সিদ্ধান্তকে ভুল বলেই মনে করেন জয়ী দলের অধিনায়ক মোহাম্মদ নবি। কী কারণে ভুল, সে ব্যাখ্যাটাও দিয়েছেন তিনি।

ম্যাচশেষে মঙ্গলবার (৩০ আগস্ট) গণমাধ্যমে নবি বলেন, ‘পিচটা নতুন। এখানকার মাটি পরিবর্তন করা হয়েছে। এই পিচে আগে কেউ খেলেনি। এ কারণেই প্রথমে বোলিং করা ভালো ছিল। এতে পিচের অবস্থা বোঝা গেছে। এ কারণেই আমরা দ্রুত উইকেট তুলে নিতে পেরেছি এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছি।’

শুরু থেকে দুই আফগান স্পিনার মুজিব উর রহমান ও রশি খান এতটাই চাপ সৃষ্টি করেছেন যে মাত্র ২৮ রান তুলতেই প্রথম চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর উইকেট ধরে রাখা ও রান তোলা, দোটানায় পড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের আদর্শকেই যেন ভুলে বসেছিলেন টাইগার ক্রিকেটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৭ রান।

জয়ের জন্য যেটা সহজ লক্ষ্যেই ছিল আফগানিস্তানের জন্য। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে এর আগের ম্যাচে ১০.১ ওভারে ১০৬ রান তোলা নাজিবুল্লাহ জাদরানদের জন্য ২০ ওভারে যেটা রীতিমতো ছেলেখেলাই ছিল। কিন্তু নবির ১৫ বছরের অভিজ্ঞতা বলে, শারজার উইকেটে ছোট লক্ষ্য তাড়া করাও বেশ কষ্টকর। তাই তারা প্রতিটি কদম ফেলেছেন দেখেশুনে।

এ বিষয়ে নবি বলেন, ‘১৫ বছর ধরে আমরা দুবাই, শারজাহ ও আবুধাবিতে খেলছি। কন্ডিশন সম্পর্কে আমরা ভালো জানি। শারজায় ২০০ রান আমরা কখনো আশা করিনি। এখানে কখনো কখনো ছোট লক্ষ্য তাড়া করতেও কষ্ট হয়। এ কারণে শুরুতে আমরা উইকেট হারাতে চাইনি। শেষদিকে বোলারদের টার্গেট করে মেরেছি এবং জয় দিয়ে ম্যাচ শেষ করেছি।’

“এক রাতের জন্য কত টাকা নেন?” প্রশ্নের যে জবাব দিলেন স্বস্তিকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.