
প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই আফগান ওপেনার ইহসানউল্লাহ জানাত ও ইব্রাহিম জাদরানের শতরানের জুটিতে দুর্দান্ত শুরু করে আফগানিস্তান৷ দুজনেই অর্ধশতক করার অবশ্য আর খেলেননি। ইহসানুল্লাহ জান্নাত ৬২ ও জাদরান ৫২ রান করেন।
পরবর্তীতে ব্যাটিংয়ে নামেন জাভেদ আহমাদী ও রহমত শাহ। এদের জুটি বাধতে দেননি বোলাররা। সুমন খান ব্যক্তিগত ৩ রানেই জাভেদ আহমাদীকে ফিরিয়ে দেন।
রিপোর্টটি লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান।
বিসিবি একাদশ নামে গড়া দলটিতে নেতৃত্ব দিচ্ছে উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এছাড়াও ম্যাচটিতে বিসিবি একাদশের হয়ে খেলছেন নাইম ইসলাম, এনামুল হক বিজয়,জুবায়েরের মতো ক্রিকেটাররা।
উল্লেখ্য, একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলতে গত ৩০ আগস্ট বাংলাদেশে আসে আফগানিস্তান ক্রিকেট দল। দুদিনের প্রস্তুতি ম্যাচের পর আগামী ৫ সেপ্টেম্বর একমাত্র টেস্টটিতে মুখোমুখি হবে বাংলাদেশের।
বিসিবি একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফারদিন অনি, সাব্বির হোসেন, আল-আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব ও ইরফান শুক্কুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



