
পাল্লেকেলেতে ৯৭ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন মালিঙ্গা। ইনিংসের প্রথম ওভারেই কলিন মানরোকে বোল্ড করে পাশে বসে যান আফ্রিদির। পরে দ্বিতীয় স্পেলে ফিরে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে গেছেন টপকে।
যদিও ৯৯ ম্যাচে ৯৮ উইকেট নিয়ে শেষ হয় আফ্রিদির ক্যারিয়ার। মালিঙ্গা ছাড়িয়ে গেলেন ২৫ ম্যাচ কম খেলেই। তবে তালিকার তৃতীয় স্থানেই আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৮৮ উইকেট তার। মালিঙ্গাকে ধরতে আর হয়তো খুব বেশি দিন লাগবে না বাংলাদেশি তারকার।
মালিঙ্গার রেকর্ডের দিনে অবশ্য হার এড়াতে পারেনি শ্রীলঙ্কা। কিউইদের কাছে ৫ উইকেটে হেরে গেছেন তারা। স্মরণীয় এক বিশ্বকাপ শেষে তাদের প্রথম মিশন ছিল লঙ্কা সফর। সেখানে এখন পর্যন্ত সফল তারা। দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে কেন উইলিয়ামসন বাহিনী। আর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



