Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আবরারের জানাজায় কেন অংশ নেননি, জবাবে যা বললেন বুয়েট ভিসি
জাতীয় শিক্ষা

আবরারের জানাজায় কেন অংশ নেননি, জবাবে যা বললেন বুয়েট ভিসি

By Shamim RezaOctober 9, 2019Updated:October 9, 20192 Mins Read
Advertisement

vc-20191009220944জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলাম বলেছেন, আমার পদত্যাগের কোনো কারণ নেই। আমি তো কোনো অন্যায় করিনি, পদত্যাগ করব কেন? আমার পদত্যাগের প্রশ্নই উঠে না।

বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপাচার্য সাইফুল ইসলাম বলেন, ওই দিন রাত ৩টার দিকে হল প্রভোস্টরা যখন আবরার ফাহাদকে পি’টিয়ে হ’ত্যার খবর খবর পান সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান। ভোররাত ৪টা থেকে আমিও সেখানে ছিলাম। আবরার ফাহাদকে হ’ত্যার ঘটনা ইতোমধ্যে তদন্ত করা হয়েছে। দোষীদের শাস্তিও দেয়া হয়েছে।

আবরারের মরদেহ কুষ্টিয়ায় এলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউ আসেনি বা আপনার কোনো প্রতিনিধি আসেনি কেন এমন প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, আমাদের প্রভোস্টসহ আমরা সবাই জিম্মি ছিলাম। তাদের বের করতে পারছিলাম না। তারপর আমাকে ঊর্ধ্বতন মহলে জানাতে হয়। শিক্ষা উপমন্ত্রী জানেন আমি সারাদিন তার সঙ্গে যোগাযোগ করছি। আমি যখন এদের বের করতে পারছি না তখন আমি ছুটলাম তাকে খুঁজতে। খোঁজ করতে গিয়ে আমি ওখানে ওনাকে না পেয়ে শেষ পর্যন্ত মুম্বাইতে অবস্থানরত শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ করলাম। তখন আমি লাইনের জন্য গেলাম অন্য জায়গায়। লাইন করে যখন আসছি আমি ততক্ষণে জানাজা শেষ হয়ে যায়।

হলের মধ্যে এমন হ’ত্যাকাণ্ডের ঘটনার সময় হল প্রভোস্ট কোথায় ছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, হল প্রভোস্টরা যখনই খবর পেয়েছে তখনই গেছেন। রাত তিনটার দিকে তারা খবর পেয়েছেন। সোয়া ১টার দিকেও আমি ওদিকে ঘুরে এসেছিলাম।

বুয়েটে রাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে ভিসি বলেন, ছাত্রদের দাবির সঙ্গে আমরাও একমত। আমরা শিক্ষামন্ত্রীর জন্য অপেক্ষা করছি। তিনি আসলে এ নিয়ে কথা হবে। সিরিয়াসলি এটা আমরা দেখছি। ছাত্ররা আমাদের যে দাবি দিয়েছে, সে দাবির সঙ্গে সম্পূর্ণ একমত আমিও।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রায়ডাঙ্গা গ্রামে উপস্থিত হয়ে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন ভিসি সাইফুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। কবর জিয়ারতের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

এরপরই আবরার ফাহাদের বাড়ির দিকে রওনা হন ভিসি সাইফুল ইসলাম। কিন্তু স্থানীয় নারী-পুরুষ-শিশুদের বিক্ষোভের মুখে পড়েন। পরে আবরার ফাহাদের বাড়িতে না গিয়ে পুলিশের সহায়তায় স্থানত্যাগ করেন ভিসি। সূত্র : জাগোনিউজ২৪

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ‘বুয়েট অংশ আবরারের কেন জবাবে… জানাজায় নেননি বললেন ভিসি যা শিক্ষা
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Law

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

February 5, 2026
Onumodon

শিল্পাঞ্চলের ছুটি সমন্বয় করার অনুমোদন

February 5, 2026
পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেম দায়ী : পররাষ্ট্র উপদেষ্টা

February 5, 2026
Latest News
Law

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

Onumodon

শিল্পাঞ্চলের ছুটি সমন্বয় করার অনুমোদন

পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেম দায়ী : পররাষ্ট্র উপদেষ্টা

সেনাসদর

নির্বাচনে নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী : সেনাসদর

ইসি কর্মকর্তা

৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু

সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

ayan

শিশু আয়ানের মৃত্যু : দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল

শক্তি

‘জামায়াতে ইসলামীর মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই’

শাস্তির বিধান

‘নাগরিক ও দেশের প্রধানমন্ত্রী সবার জন্য সমান শাস্তির বিধান কার্যকর করা হবে’

ভোটারদের নিরাপত্তা

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান নৌ প্রধানের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.