alnb

Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হ’ত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী (বার) সমিতি।

বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন এবং সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এ দাবি জানান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন তার বক্তব্যে বলেন, হ’ত্যাকারীদের দল নেই। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছি। সেক্ষেত্রে এ মামলার প্রভাবমুক্ত বিচার এবং দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

অন্যদিকে হ’ত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত সকল খুনিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক (বিএনপি সমর্থিত) ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

আবরার ফাহাদের হ’ত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ৮ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এমন হ’ত্যাকাণ্ড কোনভাবেই মেনে নেওয়া যায় না। সরকার মাঝে মাঝে জঙ্গি ধরে এবং ক্রসফায়ারের নাটকও করে, এদের জঙ্গি কর্মকাণ্ড অনেক সময় প্রকাশ পায়না। কিন্তু আবরার হ’ত্যাকারীরা হলো প্রকৃত জঙ্গি। এসকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পর্কে নিজের চিন্তা, বিবেক ও স্বাধীনভাবে মতামত প্রকাশ করার জন্য ছাত্রলীগ নামীয় সন্ত্রাসীরা তাকে ডেকে নিয়ে পিটিয়ে নির্মমভাবে হ’ত্যা করে। এমন ঘটনা অত্যন্ত অমানবিক, মর্মান্তিক, পৈশাচিক ও হৃদয়বিদারক ঘটনা, যা নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চুপ থাকতে পারেনা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.