নিজস্ব প্রতিবেদক: আজ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ফাইল ছবি
Advertisement

সেইসাথে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় আস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

পরবর্তী তিন দিনের আবহাওয়ায় অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া ভোলা ৩১, হাতিয়া ২০, বরিশাল ১৫, টেকনাফে ১৪, সাতক্ষীরা ও নেত্রকোনা ১২ এবং ঈশ্বরদীতে ১১ মিলিমিটার বৃষ্টি হয়।

এ সময় ঢাকায় সামান্য ও সিলেটে কোন বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ টেকনাফে সর্বনি¤œ তাপমাত্রা ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ূর অক্ষ বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর মোটামোটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.