
আজ রোববার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস জানায়, এ সময়ে বৃষ্টি মানেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। কোথাও কোথাও বাতাসের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পার হবে। আর ৬০ কিলোমিটার গতি পার হলেই তাকে কালবৈশাখী ঝড় বলে চিহ্নিত করা হয়।
আবহাওয়া অফিসের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


