Advertisement

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের এই ভয়াবহতার মধ্যেই ২ মাস পর আনুষ্ঠানিক ভাবে জার্মান বুন্দেসলিগা আবারও মাঠে গড়িয়েছে।

চলতি ২০১৯/২০২০ মৌসুমের বাকি থাকা ম্যাচগুলো শুরু হয়েছে শনিবার (১৬ মে) থেকে। প্রথম ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়, আর নতুন করে ফেরার ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ৪-০ গোলের ব্যবধান হারিয়েছে শালকে জিরো ফোরকে।

‘ইয়োলো-ব্ল্যাক’ দেওয়ালটা নেই, নেই দর্শকদের কোনও চিৎকার। পুরো গ্যালারি ফাঁকা। মাঠে দুই দলের খেলোয়াড়েরা কি কথা বলছেন সেটিও স্পষ্ট শোনা যাচ্ছে।

সাইড লাইনের বেঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে বসে আছে বদলি খেলোয়াড়রা। এভাবেই শুরু হলো করোনাভাইরাসের মধ্যবর্তী সময়ের প্রথম ইউরোপিয়ান ফুটবল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বরুশিয়া। খেলার ২৮ মিনিটের মাথায় এর্লিং হালান্ডের দুর্দান্ত ফিনিশিংয়ে গোল। আর গোলের যোগানদাতা এডেন হ্যাজার্ডের ভাই টোরগান হ্যাজার্ড। এরপর আক্রমণের ধার বাড়িয়ে বিরতিতে যাওয়ার আগে ২য় গোল আদায় করে নেন রাফায়েল গুয়েরো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে তিন গোলের লিড এনে দেন হ্যাজার্ড। ৪৮ মিনিটে টোরগান হ্যাজার্ডের গোলের ১৫ মিনিট পর বরুশিয়ার হয়ে চতুর্থ গোল করেন রাফায়েল গুয়েরো। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়া ইয়োলো-ব্ল্যাকরা।

এছাড়া একই সময়ে বুন্দেস লিগায় আরও চারটি ম্যাচ মাঠে গড়ায়। অগাসবুর্গ ২-১ গোলের ব্যবধানে ভুলবসবুর্গের কাছে হেরেছে। ডুসেলডর্ফ-পাডেরবর্ন এর মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র। আর হফেনহেইমকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে হার্থা বার্লিন। লাইপজিগ-ফ্রেইবুর্গ মধ্যকার ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

অন্যদিকে রাত সাড়ে ১০টায় শুরু হওয়া ম্যাচে ম’গ্লাডবাখ ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রাঙ্কফুর্টকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.