
আন্তর্জাতিক ডেস্ক : আবারও ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট। টেক্সাসে রকেটের পরীক্ষা সফল হলো না। রকেট ঠিকভাবে যাত্রা শুরু করেও ল্যান্ডিংয়ের সময় আগুন লেগে ভেঙে পড়ল।
রকেটটি চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার আশা করেছিল স্পেসএক্স। গত ডিসেম্বরেও ঠিক এভাবেই স্পেসএক্সের রকেট ভেঙে পড়ে।সেবার রকেটটি সব মিলিয়ে সাড়ে ৬ মিনিট চালু ছিল।
এবার স্টারশিপ এসএন ৯ রকেটটি মঙ্গলবার ৬.২ মাইল বা ১০ কিলোমিটার উপরে উঠেছিল। কিন্তু মাত্র ৬ মিনিট ২৬ সেকেন্ড চালু ছিল। সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


