স্পোর্টস ডেস্ক: আবারও বাংলাদেশ দলের কোচ হচ্ছেন জেমি সিডন্স। জাতীয় দলের সাবেক এই প্রধান কোচকে এবার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফেব্রুয়ারিতেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। যদিও ব্যাটিং পরামর্শক হিসেবে নেওয়া হলেও সিডন্সের কাজের পরিধি কিংবা ভূমিকা এখনো ঠিক হয়নি।

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। বাংলাদেশের আশরাফুল, তামিম, মুশফিক, সাকিব ও রিয়াদদের পরিণত হওয়ার পেছনে এই অজি কোচের অবদান অনেক। ব্যাটিং দুর্বলতা কাটাতে তাই এবার হেড কোচের বদলে সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে তিনি জাতীয় দল, নাকি বয়সভিত্তিক দল নাকি এইচপির ব্যাটসম্যানদের পরামর্শ দেবেন- সেটা পরে ঠিক হবে।

Advertisement

এই মুহূর্তে সিডন্স কোনো দলের কোচিংয়ের সঙ্গে জড়িত বলে জানা যায়নি। সর্বশেষ কোচিং করিয়েছেন অস্ট্রেলিয়ার রাজ্যভিত্তিক দল দক্ষিণ অস্ট্রেলিয়াকে। আজ মিরপুর শেরেবাংলায় বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তাকে আমরা ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি। তিনি কোথায় কাজ করবেন, কী কাজ করবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। আশা করছি ফেব্রুয়ারিতেই হয়তো-বা সবকিছু ঠিক থাকলে তিনি আমাদের এখানে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবেন।’

এর আগে প্রধান কোচ সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে, হেরেছে ১৬টি। ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৩১ জয়ের বিপরীতে পরাজয় ছিল ৫৩ ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটের ৮ ম্যাচে সবগুলোই হেরেছিল বাংলাদেশ। তবে সিডন্সের সবচেয়ে বড় অবদান ছিল আজকের এই পঞ্চপাণ্ডব তৈরিতে ভূমিকা রাখা। তার আমলে টাইগার ব্যাটারদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। এখনও সাকিব-তামিমরা তাদের পারফর্মেন্সের কৃতিত্ব সিডন্সকে দেন।

আবারো ব্যাটিং ব্যর্থতা, লজ্জার রেকর্ড বাংলাদেশের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.